আশীষ বিদ্যার্থীর প্রথম জামাইষষ্ঠী, মেয়েষষ্ঠী পালন সন্দীপ্তার

সকাল থেকেই তাঁর শ্বশুরবাড়িতে চলবে জোরদার প্রস্তুতি, সেটাই ধারণা অনুরাগীদের। কিন্তু হল সম্পূর্ণ উলটো। জামাইষষ্ঠী নয়, বরং স্ত্রীর রূপালি বড়ুয়াকে নিয়ে তিনি এখন কেরলে!

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ সালে ৬৮ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিলেন বলিউড ও দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। অসমের কন্যাকে বিবাহ করেন তিনি। পেশায় তাঁর দ্বিতীয় স্ত্রী ফ্যাশন ডিজাইনার। তিনিও বিবাহিত ছিলেন। যাই হোক, হিসেবমতো তাঁরও প্রথম জামাইষষ্ঠী। অনুরাগীরা ভাবছেন, হয়তো বুড়ো বয়সে জামাইষষ্ঠী পালন করতে পেরে স্বাভাবিকভাবেই উল্লসিত অভিনেতা নিজেও। আর জামাইকে কি খাওয়াবেন। সকাল থেকেই তাঁর শ্বশুরবাড়িতে চলবে জোরদার প্রস্তুতি, সেটাই ধারণা অনুরাগীদের। কিন্তু হল সম্পূর্ণ উলটো। জামাইষষ্ঠী নয়, বরং স্ত্রীর রূপালি বড়ুয়াকে নিয়ে তিনি এখন কেরলে! আসলে কোনও জামাইষষ্ঠী পালন নয়, স্ত্রী রূপালিকে নিয়ে এখন সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন আশীষ বিদ্যার্থী, এমনটাই একটি সংবাদমাধ্যমকে জানালেন অভিনেতা। কন্যাকুমারী থেকে শুরু করেছেন। এখন তিনি কেরলে।

১৬ জুন ফিরে আসবেন কলকাতায়। আর জামাইষষ্ঠী উপলক্ষে স্ত্রীল আয়োজনেই কব্জি ডুবিয়ে মাটন আর মিষ্টি খেয়েছেন তিনি। তবে অভিনেতার শ্বশুরবাড়ি নেই। তাই দু’জনে নিজেদের মতো করেই জামাইষষ্ঠী পালন করেছেন। জামাইষষ্ঠী উপলক্ষে রূপালি সাদা-কালো রঙের নতুন জামা কিনে দিয়েছে তাঁর স্বামীকে। স্ত্রীকেও একই রঙা পোশাক কিনে দিয়েছেন অভিনেতা। তবে শুধু শুধু দেশ ঘুরছেন না। নানা জায়গায় কমেডি শোয়ের আয়োজন করেছেন আশীষ বিদ্যার্থী। ১৬ জুন কলকাতায় অনুষ্ঠান করবেন। এদিকে বাংলায় সকাল থেকেই তারকা জামাইরা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এ বছেরের শুরুতে টলিউডে একঝাঁক তারকারা বিয়ে সেরেছেন।তাই হিসেবমতো তাঁদেরও এবার প্রথম জামাইষষ্ঠী।

তাই মেয়েকে নিয়ে সকাল সকালই শ্বশুরবাড়িতে চলে হয়েছেন তারকা জামাইরা। তাঁদের নানা ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এদিকে বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী অভিনেত্রী সন্দীপ্তা সেনের। এ বছর তাঁরও বিয়ে হয়েছে। তবে সন্দীপ্তার বাড়িতে একটু অন্যরকমভাবে জামাইষষ্ঠী পালন হয়েছে। কারণ শুধু জামাইষষ্ঠী নয়, সন্দীপ্তাকে মেয়েষষ্ঠীও দিয়েছেন তাঁর বাবা-মা। গতে বাঁধা ষষ্ঠী মেনে জামাইয়ের জন্য নানা পদ, উপহার, সবটাই করেছেন সন্দীপ্তা বাবা-মা। কিন্ত তারা ভোলেননি মেয়েকেও। একেবারে পঞ্চবাঞ্জ্যন সাজিয়ে মেয়েকেও খেতে দিয়েছেন সন্দীপ্তার মা। নামী প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত সন্দীপ্তার স্বামী সৌম্য। আর এমন জামাই পেয়ে সন্দীপ্তার পরিবারও খুব খুশী।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে