যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল ইলন মাস্কের

Share:

নিজস্ব প্রতিনিধি : যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল স্পেস এক্সের সিইও ইলন মাস্কের। নিজের সংস্থার দুই সহকর্মীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠল মাস্কের বিরুদ্ধে। শুধু যৌন সম্পর্কে জড়ানোই নয়, মাদক সেবনের অভিযোগ উঠেছে স্পেস এক্সের সিইও-এর বিরুদ্ধে।

সম্প্রতি দ্য ওয়াল জার্নালের একটি রিপোর্টে ইনল মাস্কের বিরুদ্ধে একাধিক কেলেঙ্কারির অভিযোগ প্রকাশিত হয়েছে। সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মাস্ক তাঁর একাধিক মহিলা সহকর্মীদের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছেন। তাঁর এই ধরনের স্বভাবের জন্য অনেক মহিলা সহকর্মীরা অস্বস্তিতে পড়েছেন। মাস্কের সংস্থা স্পেস এক্সের এক ফ্লাইট অ্যাটেডেন্ট জানিয়েছেন, ২০১৬ সালে মাস্ক তাঁকে বলেছিলেন, তিনি যদি যৌন সম্পর্কে লিপ্ত হন, তাহলে ওই মহিলাকে একটি ঘোড়া কিনে দেবেন। আরও এক স্পেস এক্সের মহিলা কর্মী জানিয়েছেন, মাস্ক তাঁর সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হতে চেয়েছিলেন। কিন্তু ওই মহিলা কর্মী তাতে রাজি হননি। শেষ পর্যন্ত স্পেস এক্স থেকে পদত্যাগ করেন। জানা গিয়েছে, মাস্ক স্পেস এক্সে কাজ করা এক কর্মীকে রাতে তাঁর বাড়িতে আসার প্রস্তাব দিয়েছিলেন। একাধিকবার তাঁকে এই প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ওই মহিলা কর্মী মাস্কের প্রস্তাবে রাজি হননি।

শুধু যৌন সংসর্গে লিপ্ত হওয়াই নয়, বিভিন্ন ধরনের মাদক সেবনের অভিযোগ রয়েছে ইলন মাস্কের বিরুদ্ধে। এলএসডি, কোকেন, মাসরুম, কেটামিনের মতো বিভিন্ন মাদক সেবনের নেশা রয়েছে মাস্কের। যদি মাস্কের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন তাঁর আইনজীবী। সম্প্রতি সংবাদপত্রে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তার কোনও ভিত্তি নেই। একই মত পোষণ করেছেন স্পেস এক্সের প্রেসিডেন্ট তথা চিফ অপারেটিং অফিসার জিওনি শটওয়েল। তাঁর মতে, মাস্কের মতো মানুষ হয় না। তাঁর মতো ভালো মানুষ খুব কমই দেখা যায়। আসলে যারা আমাদের বিরুদ্ধে, তারা মাস্কের চরিত্রহরনের চেষ্টা করছে। 

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?