বদলে গেল জোশিমঠের নাম, নয়া নাম কী হল?

Share:

নিজস্ব প্রতিনিধি, দেহরাদুন: কথায় বলে, ‘নেই তো কাজ, খই ভাঁজ’। বিজেপি শাসিত রাজ্য সরকারগুলির ভূমিকা তেমনই। যোগী আদিত্যনাথের রাজ্যে একাধিজক জায়গার নাম বদল হয়েছে। আর যোগীর দেখানো পথে হেঁটে হিন্দু ধর্মের অন্যতম তীর্থক্ষেত্র জোশিমঠের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছিল উত্তরাখণ্ডের বিজেপি সরকার। সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর সেই সিলমোহরের ফলেই বুধবার থেকে বদলে গেল জোশিমঠ। নতুন নাম হল জ্যোতির্মঠ।

অষ্টম শতাব্দীতে আদি গুরু শঙ্করাচার্য দেশের চার প্রান্তে চারটি পীঠ বা মঠ প্রতিষ্ঠা করেছিলেন। ওই চার মঠ হল, পুরী, শৃঙ্গেরি, দ্বারকা ও জ্যোতির্মঠ। যদিও পরে জ্যোতির্মঠ স্থানীয় বাসিন্দাদের কাছে জোশিমঠ হিসাবেই পরিচিতি লাভ করে। ভগবান মহাদেবের অন্যতম পীঠস্থানের নাম বদলে পুরনো নাম রাখার জন্য কট্টর হিন্দুত্ববাদীরা গত কয়েক বছর ধরে দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি মেনে জোশিমঠ তালুকের নাম জ্যোতির্মঠ করার প্রস্তাব গ্রহণ করে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। ওই প্রস্তাব পাঠানো হয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ওই প্রস্তাবে সায় দেওয়া হয়েছে।

বুধবার নিজের ‘এক্স’ হ্যান্ডেলে জোশিমঠের নাম বদলে জ্যোতির্মঠ হওয়ার কথা জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আদেশনামার কপিও আপলোড করেছেন তিনি।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়