কুয়েতের বহুতলে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪৯, শোকবার্তা মমতার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের মাঙ্গাফ শহরে শ্রমিক আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা লাগাতার বেড়ে চলেছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। তার মধ্যে ৪০ জনই ভারতীয়। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অগ্নিকাণ্ডে গুরুতর জখম আরও বেশ কয়েকজন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। মাঙ্গাফ শহরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যের মুখ্যসচিব এবং দিল্লির রেসিডেন্ট কমিশনারকে বিদেশ মন্ত্রকের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

 

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, বুধবার সকাল ছয়টা নাগাদ (স্থানীয় সময়) দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরে একটি শ্রমিক আবাসনের একতলায় অবস্থিত রান্নাঘরে থাকা সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে ধরে যায়। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে ভবনটির বিভিন্ন তলায়। বহুতল ভবনটিতে থাকা শ্রমিকরা আটকে পড়েন। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন ও বিশাল পুলিশ বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেন উদ্ধারকারীরা। ভবনের ভিতর থেকে অগ্নিদগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।  কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফ জানিয়েছেন, ‘ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে অনেকে শ্বাসরুদ্ধ হয়ে এবং অনেকে ঝলসে মারা গিয়েছেন। নিহতদের সিংহভাগই ভারতীয় শ্রমিক এবং কেরলের বাসিন্দা।’ প্রথমে ৩৫ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। পরে হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় আরও ১৪ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিভিন্ন হাসপাতালে চিকি‍ৎসাধীন রয়েছেন ৪৩ জন।

কুয়েতের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে বিদেশমন্ত্রী জয়শঙ্কর লিখেছেন, ‘কুয়েতের ঘটনাতে শোকাহত। ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। ৫০ জন হাসপাতালে ভর্তি। আমাদের রাষ্ট্রদূত ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিচ্ছেন।’

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা