দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিংহাসন হাতছাড়া সাকিবের, কে বসলেন তাঁর জায়গায়?

নিজস্ব প্রতিনিধি: সময়টা মোটেও ভাল যাচ্ছে না বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের। ইদানিং বল এবং ব্যাট হাতে খুব একটা কার্যকরী ভূমিকা নিতে পারছেন না। বরং দলের কাছে ক্রমশই বোঝা হয়ে উঠছেন। বীরেন্দ্র শহবাগ-সহ একাধিক প্রাক্তন তারকা ক্রিকেটার ইতিমধ্যেই সাকিবের অবসর নেওয়া উচিত বলে অভিমত দিয়েছেন। চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে। আর সেই সমালোচনার ঝড়ের মধ্যেই ফের দুঃসংবাদ পেলেন টাইগারদের প্রাক্তন অধিনায়ক। বুধবার (১২ জুন) আইসিসির তরফে যে টি টোয়েন্টি ফরম্যাটের ক্ষেত্রে অলরাউন্ডারের ক্রম তালিকা বা র‍্যাঙ্কিং প্রকাশ করেছে তাতে শীর্ষ স্থান হারিয়েছেন সাকিব। শুধু হারাননি, এক ধাক্কায় পাঁচ নম্বরে নেমে গিয়েছেন।

আইসিসি’র প্রকাশিত ক্রম তালিকা অনুযায়ী, টি টোয়েন্টির অলরাউন্ডারের ক্ষেত্রে সাকিবকে হঠিয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের মহম্মদ নবি। ২৩১ রেটিং পয়েন্ট নিয়ে ২ ধাপ এগিয়ে তিনি শীর্ষে উঠে এসেছেন। ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩ ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস। এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। চার নম্বর জায়গা ধরে রাখতে সফল হয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

গত বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপে চরম ব্যর্থ হয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু তা সত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসন পাপনের মানসপুত্র হওয়ার সুবাদে জাতীয় দলে লাগাতার সুযোগ পেয়ে চলেছেন। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচে বল হাতে ৩০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। পরে ব্যাট হাতে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাত্র ১ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন। তাঁকে দিয়ে আর বল করানোর ঝুঁকি নেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ