কুয়েতে অগ্নিকাণ্ডে নিহত ভারতীয়দের ফিরিয়ে আনবে বিমান বাহিনী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত ভারতীয়দের মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনবে ইন্ডিয়ান এয়ার ফোর্স (IAF Plane )। বুধবার ( ১২ই জুন) কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মাঙ্গাফের এক শ্রমিক আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে প্রায় ২০০ জন লোক ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৪২ জনই ভারতীয় বলে জানা গিয়েছে। ভবনের একটি তলার রান্নাঘরে আগুন লেগে তা ছড়িয়ে পড়েছিল। সেইসময় ভবনের বেশিরভাগ বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। তাঁদের মৃত্যু হয়েছে ঘুমের মধ্যেই ধোঁয়ায় দম বন্ধ হয়ে।

ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ জানিয়েছেন, ভারতীয় বিমানবাহিনীর সাহায্যে নিহত শ্রমিকদের মৃতদেহ দেশে ফেরানো হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন ‘মৃতদেহ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের আত্মীয়দের জানানো হবে। বিমানে করে মৃতদেহ গুলো নিহতদের পরিজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।’ এই অগ্নিকান্ডের ঘটনায় কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ জানিয়েছেন, শ্রমিকদের নিয়োগদাতা কোম্পানি ও ভবনমালিকদের লোভের কারণে আগুনে এভাবে প্রাণহানি ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, নিহত ভারতীয়দের বেশির ভাগের বাড়ি কেরালা, তামিলনাড়ু ও উত্তর ভারতের বিভিন্ন প্রদেশে। তাঁদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

উল্লেখ্য, ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, কুয়েতের জনসংখ্যার ২১ শতাংশই (১০ লক্ষ) ভারতীয়। দেশটির শ্রমজীবী মানুষের ৩০ শতাংশের মতো ভারতীয় নাগরিক।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়