যোগী রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে চার মাস ধরে অনশন চালানো সমাজকর্মীর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বিজেপি শাসিত রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি। গত চার মাস ধরে বসেছিলেন অনশনে। কোনও ভ্রুক্ষেপই ছিল না প্রশাসনের। দীর্ঘ চার মাস ধরে লড়াই চালানোর পরে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সমাজকর্মী দেবকী নন্দ শর্মা। আর প্রবীণ সমাজকর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়েছে।

উত্তরপ্রদেশের মথুরার মন্থের মহকুমা শাসক অধেশ কুমার জানিয়েছেন, ‘মথুরায় গ্রামোন্নয়ন এবং মনরেগার কাজ বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন সমাজকর্মী দেবকী নন্দ শর্মা। এ নিয়ে এক তদন্ত কমিটিও গঠন করা হয়। ওই তদন্ত কমিটির অন্যতম সদস্য ছিলেন ৬৬ বছর বয়সী সমাজকর্মী। কিন্তু ওই তদন্ত কমিটির তরফে যে রিপোর্ট দেওয়া হয় তা নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। দুর্নীতিকে আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে গত ১২ ফেব্রুয়ারি নিজের বাড়ির কাছে এক মন্দিরের সামনে আমরণ অনশনে বসেন দেবকী নন্দ। তার পর গত কয়েক মাস ধরেই অনশন চালিয়ে যান।

সময় গড়াতেই প্রবীণ সমাজকর্মীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরিবারের তরফে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। গত সোমবার মন্থের মহকুমা শাসক অধেশ কুমার গিয়ে দেবকী নন্দকে অনশন তুলে নেওয়ার আর্জি জানান। কিন্তু দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এমন আশ্বাস লিখিতভাবে চান প্রবীণ  সমাজকর্মী। তাতে রাজি হননি মহকুমা শাসক। গতকাল বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি দেওকী নন্দনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকি‍ৎসকরা প্রবীণ সমাজকর্মীকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রবীণ সমাজকর্মী।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়