দেবের অভিনব উদ্যোগে এবার সামিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কী সেটা?

অভিনেতা তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘দারুণ উদ্যোগ দেব। আমি সঙ্গে আছি।’’ এরই সঙ্গে প্রসেনজিৎ আরও জানান যে, ঘাটালের জন্য তিনিও ১০ হাজার গাছ দেবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য তৃতীয়বার ঘাটালের সাংসদ হয়েছেন দেব। তাঁর এই যাত্রায় ছোট-বড় সবাইকেই পাশে পেয়েছেন তিনি। তবে যাঁকে তিনি টলিপাড়ায় অভিভাবক মনে করেন সেও পাশে রয়েছেন দেবের অলওয়েজ। তাঁদের ভাই দাদার সম্পর্ক। হ্যাঁ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি টলিউড ‘ইন্ডাস্ট্রি’ নামেই অভিহিত। প্রসেনজিৎ ও দেব একসঙ্গে অনেকটা পথই পেরিয়েছেন। সুসময় থেকে দুঃসময়, দু’জনেই একে ওপরের হাতে হাত মিলিয়ে হেঁটেছেন। বছর দেড়েক আগেই রিলিজ হয়েছে ‘কাছের মানুষ’। যেখান প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দেব-প্রসেনজিৎ। দারুণ সম্পর্ক তাঁদের। এবার দেবের আরও একটি অভিনব উদ্যোগে তাঁর পাশে থাকার বার্তা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেটা কি? লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিনেই দেব শপথ নিয়েছিলেন যে, ‘যত ভোট, তত গাছ’!

২ মে নেওয়া সেই প্রতিশ্রুতি রেখেছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আসন থেকে সদ্য জেতা তৃণমূল সাংসদ তথা সুপারস্টার দেব। গত রবিবার ঘাটাল সংসদীয় কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ‘সবুজ ঘাটাল’ কর্মসূচির সূচনা করেছেন দেব। তাঁর কথায়, বিশ্ব উষ্ণায়নের সঙ্গে লড়াই করতেই তাঁর ছোট্ট প্রয়াস। প্রাথমিক ভাবে, তিনি নিজের লোকসভা কেন্দ্রে প্রায় ২ লাখ গাছ লাগাবেন। তাঁর লোকসভায় সাতটি বিধানসভা। নির্বাচনে জয় লাভ হওয়ার আগেই দেব-এর তরফে গাছের চারা কেনার জন্য নার্সারিতে বরাত দেওয়ার কাজ শুরু করে দিয়েছিল তৃণমূল নেতৃত্বরা। দেব ভোট পেয়েছেন ৮,৪১,১৯৫। এবার তাঁর সঙ্গী হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিনেতা তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘দারুণ উদ্যোগ দেব। আমি সঙ্গে আছি।’’ এরই সঙ্গে প্রসেনজিৎ আরও জানান যে, ঘাটালের জন্য তিনিও ১০ হাজার গাছ দেবেন। যদিও এই প্রথম নয়, এর আগেও তিনি দেবের অন্যান্য সমাজকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে জড়িয়ে ছিলেন। ঘাটালে বন্যার সময়ে ঘাটালের মানুষের জন্য দেবের পাশে দাঁড়িয়েছিলেন প্রসেনজিৎ। আর দাদার সমর্থন পেয়ে খুশিতে ডগমগ দেব। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রকাশ্যেই ধন্যবাদ জানিয়েছেন।

গত রবিবার গাছ রোপণের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা বলেন, “আমি আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যতগুলো ভোট পাব তত গাছ লাগাবো। তবে জয়ের পর সিদ্ধান্ত বদল করলেন অভিনেতা সাংসদ দেব। যতগুলো ভোট পেয়েছেন তিনি ততগুলি নয় বরং যত সংখ্যায় ভোট পড়েছে ঘাটাল লোকসভায় ততগুলি বৃক্ষরোপণ করবেন দেব। প্রথম দিনের টার্গেট অনুযায়ী দশ হাজার গাছ লাগাবেন। ধাপে ধাপে সেই সংখ্যাটা ১৫ লক্ষ পৌঁছাবে। যদিও অন্তত ৪০-৫০ শতাংশ সাংসদরা নিজেদের সংসদীয় কেন্দ্রে বৃক্ষরোপনের উদ্যোগ নেন, তাহলে আমাদের দেশে সবুজায়ন হবে। বদলে যাবে চেহারাও।৭টি বিধানসভা কেন্দ্রে বৃক্ষরোপণ করবো। প্রথম সবংয়ে ৬০০ গাছ বৃক্ষরোপণ করা হয়েছে। ঘাটালে কিছু রাস্তা তৈরির জন্যে কিছু গাছ কাটা হয়েছিল। সেটার ঘাটতি পূরণ করতেই এই উদ্যোগ। গাছ লাগানোর মধ্যে কোনও রাজনৈতিক স্বার্থ নেই।” এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি ‘অযোগ্য’। দেব এই মুহূর্তে নিজের লোকসভা কেন্দ্রের কাজে ব্যস্ত থাকলেও সময় করে প্রসেনজিতের ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন।

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ