শেষ হচ্ছে ‘কার কাছে কই মনের কথা’, আসছে নতুন ধারাবাহিক ‘পুবের ময়না’

ধারাবাহিক জগতে তিনি নবাগতা। তবে এর আগে 'চিনি ২', 'দুর্গ-রহস্য' এর মতো সিরিজে কাজ করে মন জয় করেছেন দর্শকদের। কিন্তু ছোটপর্দায় তাঁর প্রথম কাজ, আজ শুরুতেই গৌরবের নায়িকা সে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপিতে টিকে থাকার লড়াইয়ে অনেক ধারাবাহিক কেই অকালে বিদায় জানাতে হচ্ছে। আর সেই জায়গা দখল করছে নতুন নতুন সিরিয়ালগুলি। নানারকম অভিনব কাহিনী নিয়ে হাজির হচ্ছে নতুন নতুন ধারাবাহিক। তবে কিছু ধারাবাহিক মানুষের মন জিততে পারলেও কেউ কেউ পিছিয়েই রয়েছে। গতকাল জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশিত হয়েছে। অভিনেতা গৌরব রায়চৌধুরী (Gourab Roy Choudhary) নিয়ে ফিরছেন নতুন ধারাবাহিক। যার না ‘পুবের ময়না’। সুতরাং বোঝাই যাচ্ছে, ওপার বাংলার প্রেক্ষাপটে সাজানো হয়েছে এই ধারাবাহিক। তবে নতুন আছে মানেই, চ্যানেলকে বিদায় জানাবে কোনও পুরোনো ধারাবাহিক। সেটাই স্বাভাবিক। কিন্তু কোন ধারাবাহিক বিদায় নেবে, তা এখনও প্রকাশ্যে আসেনি। কারণ সিরিয়ালের দিনক্ষণ এখনও জানানো হয়নি।

নতুন ধারাবাহিকে, গৌরবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ঐশানী দে (Oishani De)-কে। ধারাবাহিক জগতে তিনি নবাগতা। তবে এর আগে ‘চিনি ২’, ‘দুর্গ-রহস্য’ এর মতো সিরিজে কাজ করে মন জয় করেছেন দর্শকদের। কিন্তু ছোটপর্দায় তাঁর প্রথম কাজ, আজ শুরুতেই গৌরবের নায়িকা সে। প্রোমোতে দেখা যাচ্ছে, একটি বিয়েবাড়ির আবহ। কিন্তু সেখানে কোনও আনন্দ নেই। বিয়ের জন্য বাড়ি থেকে বেরিয়েও, বিয়ে না করে ফিরে আসতে বরকে। যে চরিত্রে আছেন গৌরব। তবে বিয়েতে কিছু সমস্যা হওয়ায়, বাড়ি ফিরে আসে গৌরবের চরিত্র। আর ময়না, বাড়ির আশ্রিতা। যে চরিত্রে অভিনয় করছেন ঐশানি। মেয়ে লগ্নভ্রষ্ট হয়, কিন্তু ছেলেকে লগ্নভ্রষ্টা হতে দেখে তাঁকে বাঁচানোর জন্য, বাড়ির আশ্রিতা মেয়ে, বাংলাদেশের ময়নার সঙ্গে ছেলের বিয়ে স্থির করেন গৌরবের চরিত্রের মা।

 

এই চরিত্রে দেখা যাবে রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)-কে। এরপরে, ময়নার সঙ্গেই বিয়ে হয় গৌরবের চরিত্রের। কিন্তু ফুলসজ্জার ঘরে প্রকাশ্যে আসে ময়নার বিয়ের কথা, বাংলাদেশেও নাকি সে বিয়ের পিঁড়িতে বসেছিল, তবে প্রাণ বাঁচাতে! সেখান থেকে প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে আসে সে। এই সত্যি জানতে পেরে কী করবে গৌরবের চরিত্র? সেটাই গল্পের মূল প্রেক্ষাপট। তবে এবার প্রশ্ন কোন সময়ে দেখা যাবে এই সিরিয়ালটিকে? জল্পনাই সত্যি হল। এই সিরিয়ালের ঘোষণার সঙ্গে সঙ্গে শেষের ঘোষণা হয়ে গেল চলতি এক ধারাবাহিকের। শেষ হচ্ছে মানালি দে (Manali Dey)-র ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। এই ধারাবাহিকেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন রীতা দত্ত। তাই নতুন ধারাবাহিকে তাঁকে দেখতে পেয়ে গুঞ্জন শেষ হচ্ছে মানালি দে (Manali Dey)-র ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। অর্থাৎ প্রাইম টাইমেই ঢুকবে ‘পুবের ময়না’।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য