বায়ুসেনার বিমানে কোচিতে ফিরল কুয়েতে অগ্নিকাণ্ডে নিহত ৪৫ ভারতীয়র দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় ভারতের প্রায় ৪৫ জন প্রাণ হারিয়েছেন। তাদের  নিথর দেহ দেশে ফিরিয়ে আনার জন্য শুক্রবার  ভোরে বায়ুসেনার একটি বিমান কুয়েত থেকে কেরলের উদ্দেশে রওনা দিয়েছে।  সকাল ১১টা নাগাদ বিমানটি কেরলের কোচিতে অবতরণ করবে। এরপর দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

বুধবার রাতেই বিদেশমন্ত্রী এস জয়শংকর কুয়েতের বিদেশমন্ত্রী আলি আল-ইয়াহিয়ার সঙ্গে কথা বলেন। অন্যদিকে  আহতদের চিকিৎসার বিষয়টি দেখভাল করতে এবং নিহতদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই কুয়েতে গিয়েছেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। তবে এদিন তিনি বিমানে করে দেশে ফিরছেন বলে জানা গিয়েছে।

গত বুধবার মাঙ্গাফ শহরের একটি ছয়তলা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দূতাবাস সূত্রে খবর, ওই আবাসনে ১৭৬ জন ভারতীয় শ্রমিক ছিলেন। তাদের মধ্যে ৪৫ জনের মৃত্যু হয়েছে । ৩৩ জন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি রয়েছে। আহতদের মধ্যে কেরালার ২৩ জন, তামিলনাড়ুর সাতজন, উত্তরপ্রদেশের তিনজন, ওড়িশার দুজন এবং বিহার, পাঞ্জাব, কর্ণাটক, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও হরিয়ানার একজন করে রয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই কুয়েত সরকারের তরফে তদন্ত শুরু হয়েছে।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির