অমানবিক! ফিলিস্তিনিদের হজযাত্রায় বাধা ইজরায়েলের

তাঁরা আশ্বাস দিয়েছে যে, এই বছর হজ যেতে না পারলেও ক্ষতিগ্রস্ত হজযাত্রীরা আগামী বছর তাদের হজ করার সুযোগ পাবেন। যদিও ইতিমধ্যেই ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীর থেকে ৪২০০ হজযাত্রী হজ করার জন্য মক্কায় পৌঁছেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইজরায়েলি আতঙ্কে এবার ২৫০০ ফিলিস্তিনি হজে যেতে পারেননি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মিশরের সঙ্গে সংযুক্তকারী রাফা ক্রসিংয়ে আক্রমণ ও দখলে নেওয়ার ফলে হজে যেতে পারেনি ২৫০০ জন ফিলিস্তিনি। শুক্রবার (১৪ জুন) তুরস্কের একটি সংবাদমাধ্যম বিষয়টি জানিয়েছেন। গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ইকরামি আল-মুদাল্লাল জানিয়েছেন, ইজরায়েলি আগ্রাসন ও যুদ্ধের কারণে মিশর ও সৌদি আরবের মধ্যে দিয়ে পরিবহন চুক্তি স্বাক্ষর এবং মক্কা ও মদিনায় হাজিদের থাকার জায়গার প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি মন্ত্রণালয়। তাই হজে যেতে পারেনি ২৫০০ জন ফিলিস্তিনি। যা কিনা হজে যেতে বাধা সৃষ্টি করা ‘ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন’।

ইজরায়েলের চলমান সংঘাতের কারণে রাফায় ক্রসিং বন্ধ হয়েছে গিয়েছে। তাই ২৫০০ মুসল্লি হজে যেতে পারেনি। এই সংখ্যা মোট ৬ হাজার ৬০০ ফিলিস্তিনি হজযাত্রীর ৩৮ শতাংশ। মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানিয়েছেন, মন্ত্রণালয় সৌদি আরব এবং মিশরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। এবং তাঁরা আশ্বাস দিয়েছে যে, এই বছর হজ যেতে না পারলেও ক্ষতিগ্রস্ত হজযাত্রীরা আগামী বছর তাদের হজ করার সুযোগ পাবেন। যদিও ইতিমধ্যেই ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীর থেকে ৪২০০ হজযাত্রী হজ করার জন্য মক্কায় পৌঁছেছেন। আর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইজরায়েলি হামলায় নিহত ও আহতদের পরিবারের আরও ১ হাজার হজযাত্রীকে সৌদি আরবে আতিথেয়তা দেওয়ার জন্য রাজকীয় ডিক্রি জারি করেছে সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ। তথ্যানুসারে, ফিলিস্তিনিকে বিনা খরচে হজ পালনের সুযোগ দেওয়ার কথা দিয়েছিল সৌদি আরব। আর সৌদি আরবের সহায়তায় ফিলিস্তিন থেকে মোট ২ হাজার হজযাত্রী মক্কায় পৌঁছেছে। গাজার জনগণ যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, তা কিছুটা দূর করতেই তাদের এই অভিনব উদ্যোগ। আগামী ১৬ জুন থেকে শুরু হজ পালন।

ইজরায়েল-হামাস যুদ্ধ ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। গতবছর ৭ অক্টোবর থেকে চলছে গাজা-ইজরায়েল বিধ্বংসী যুদ্ধ। প্রায় ৭ মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। যাতে এখনও পর্যন্ত বলি হয়েছে প্রায় ৩৭ হাজার ২৩২ ফিলিস্তিনি। আহত হয়েছে ৮৫ হাজার ৩৭ জন। বাস্তু চ্যুত হয়েছেন গাজার ১৭ লাখেরও বেশি বাসিন্দা। ইজরায়েল-হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছেন নারী ও শিশুরা। কারণ ইতিমধ্যেই গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে