যৌন কেলেঙ্কারি মামলায় এখনই গ্রেফতার নয় ইয়েদুরাপ্পাকে, নির্দেশ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যৌন হেনস্থা মামলায়  এখন গ্রেফতার করা যাবে না বিজেপির  বর্ষীয়ান নেতা বিএস ইয়েদুরাপ্পাকে। শুক্রবার এমনই রায়দান করল কর্ণাটক হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে,  আগামী ১৭ জুন রয়েছে যৌন হেনস্থার মামলার পরবর্তী শুনানি তারপর ইয়েদুরাপ্পাকে গ্রেফতার করা যাবে না। এরফলে খানিক স্বস্তি পেলেন বিজেপি নেতা ।   বৃহস্পতিবার ১৭ বছরের এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে দায়ের পকসো মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি আদালত।

গত ফেব্রুয়ারি মাসেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল। বেঙ্গালুরুর সদাশিবনগর থানায় লিখিত অভিযোগে নির্যাতিতা নাবালিকার মা জানান, গত ২ ফেব্রুয়ারি একটি প্রতারণা মামলায় সাহায্যে চাইতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ডলারস কলোনির বাড়িতে গিয়েছিলেন। সাহায্য করার পরিবর্তে নাবালিকাকে যৌন নিগ্রহ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও ওই অভিযোগ অস্বীকার করেন ইয়েদুরাপ্পা। নির্যাতিতার মায়ের অভিযোগের প্রেক্ষিতে মার্চ মাসে সদাশিবনগর থানা পকসো আইনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। পরে সিট গঠন করা হয়। চলতি সপ্তাহেই ইয়েদুরাপ্পাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল বিশেষ তদন্তকারী দল। কিন্তু সেই তলবে সাড়া না দিয়ে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে বাড়তি সময় চেয়েছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা। বৃহস্পতিবার সকালেই কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছিলেন, ১৫ জুনের মধ্যেই ইয়েদুরাপ্পার বিরুদ্ধে সিআইডি চার্জশিট জমা দেবে। জেরার জন্য  সিটের সামনে হাজিরা না দিলে প্রয়োজনে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের পথেও হাঁটা হতে পারে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা