‘ভিক্যাট’কে শুভেচ্ছায় ভরালেন বঙ্গকন্যা ঋতাভরী চক্রবর্তী

ভিকি-ক্যাটরিনাকে নতুন জীবনের জন্য শুভেচ্ছায় ভরিয়ে দিলেন বাঙালি অভিনেত্রী। ঋতাভরীর করা পোস্টে কমেন্ট ও লাইকের বন্যা বয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভিকি-ক্যাটরিনার বিয়ে নিয়ে দিন গুনছিলেন তাঁদের ফ্যানেরা। এবার নবদম্পতিকে শুভেচ্ছা জানালেন বঙ্গকন্যা অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কাজের সুবাদে খুবই কাছ থেকে তিনি পেয়েছিলেন ক্যাটকে। এক নামী সংস্থার বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করছিলেন তাঁরা। সহকর্মী ক্যাটকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়ে ঋতাভরী লিখেছেন-‘ বিউটি কুইন ক্যাটরিনা কাইফ, এক্কেবারে মাটির মানুষ তুমি, যাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার হয়েছিল। জীবনের এই নতুন সফরের জন্য অনেক শুভেচ্ছা রইল। কামনা করি যা কিছু শুভ সব তুমি পাও।’

ক্যাটরিনার জীবনের নতুন এই ইনিংসে শুভেচ্ছা জানিয়ে ঋতাভরীর করা পোস্টে কমেন্ট ও লাইকের বন্যা বয়ে গিয়েছে।এর আগে এই বিজ্ঞাপনের শুট সেরে আসার পর এক সংবাদমাধ্যমকে ক্যাটরিনা সম্পর্কে ঋতাভরী জানিয়েছিলেন , ‘ক্যাটরিনা ভীষণ ঠান্ডা মেজাজের মানুষ। তিনি আশেপাশের মানুষদের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন। কাজ করার আগে অবশ্যই আমার মাথায় এটা ঘুরছিল যে ক্যাটরিনার সঙ্গে আমি কাজ করতে যাচ্ছি, তবে কাজ করার পর সেই অভিজ্ঞতা একেবারে বদলে যায়। বাংলা সিনেমা সম্পর্কে ওঁর আগ্রহ দেখেছিলাম। ঋতুপর্ণ ঘোষের একজন বিরাট বড় ভক্ত ক্যাট। শুধু তাই নয় আমার মা শতরূপা সান্যালের ছবি নিয়েও আমার সঙ্গে দীর্ঘক্ষণ নানা বিষয় আলোচনা করেছেন। ঋতাভরী আরও জানিয়েছিলেন ক্যাটরিনার ব্যাক্তিত্ব তাঁকে বাকি আর সবার থেকে আলাদা করে তুলেছে। 

View this post on Instagram

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

ক্যাট-ভিকির বিয়ে নিয়ে বিটাউন একেবারে সরগরম ছিল কয়েকিন। এখনও তার রেশ কাটেনি। চলছে অভিনন্দন জানানোর পালা। সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই নবদম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে ব্যাস্ত। এতটাই আড়াল করেছিলেন নিজেদের বিয়ের সমস্ত অনুষ্ঠান যে তাতে আরও কৌতূহল বেরেছিল সকলেরই। সকলেই অপেক্ষমান ছিলেন কখন তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসবে তাই নিয়ে।তবে বিয়ে মিটতেই সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন ভিকি ও ক্যাট। মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ থেকে বিয়ে সব মুহূর্তের ছবি শেয়ার করেছেন নবদম্পতি সোশ্যাল মিডিয়ায়। আর তাতে অভিনন্দন জানিয়েছেন বহু মানুষ। আর এবার তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিলেন বাঙালি অভিনেত্রী। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে