নেপালের বিরুদ্ধে শেষ বলে রুদ্ধশ্বাস জয় হাসিল দক্ষিণ আফ্রিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ অঘটন ঘটেই চলেছে। শনিবার সকালেও প্রায় অঘটন ঘটতে চলেছিল। নেপালের কাছে প্রায় হারতে বসেছিল বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। যদিও শেষ বলে জিতে মুখরক্ষা হয়েছে আইডেন মার্করামদের।

শনিবার আর্নস ভালে স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু নেপালের দীপেন্দ্র সিং আইরে এবং কুশল ভুর্টেলের নিয়ন্ত্রিত বলের সামনে পড়ে নাকানিচোবানি খেতে থাকেন আইডেন মার্করাম-কুইন্টন ডি’কক-হাইনরিখ ক্লাসেনরা। একমাত্র রেজা হেন্ড্রিক্স ও ত্রিস্তান স্টাবস প্রতিরোধ গড়ে তোলেন। দুজনে যথাক্রমে করেন ৪৩ ও অপরাজিত ২৭ রান। ওই রান না হলে অনেক লজ্জায়  পড়তে হতো প্রোটিয়াদের। নেপালের বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকার চার ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১১৫ রান তোলে প্রোটিয়ারা। নেপালের হয়ে কুশল ভুর্টেলে ১৯ রানে চারটি এবং দীপেন্দ্র আইরে ২১ রানে তিনটি উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ১১৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে সতর্ক হয়ে ব্যাটিং করতে থাকেন নেপালের দুই গোড়াপত্তনকারী ব্যাটার কুশল ভুর্টেলে এবং আসিফ শেখ। প্রথম উইকেটে ৩৫ রান যোগ হওয়ার পরে অষ্টম ওভারে তাবরেজ শামসির বলে সাজঘরে ফিরে যান কুশল (১২)। শূন্য রানে ফেরেন রোহিত পৌডেল। সেই ধাক্কা সামলে তৃতীয় উইকেটে আসিফ শেখ ও অনিল কুমার শ ৫০ রান যোগ করে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। ১৪তম ওভারে প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম বল করতে এসে অনিলকে (২৭) ফিরিয়ে জুটি ভাঙেন। ১৮তম ওভারে বল করতে এসে নেপালকে জোড়া ধাক্কা দেন তাবরেজ শামসি। প্রথমে ফেরান দীপেন্দ্র সিং আইরেকে (৬)। পরে সেট হয়ে যাওয়া আসিফ শেখকে (৮২)। শেষ দুই ওভারে জয়ের জন্য ১৬ রানের দরকার ছিল নেপালের। আট রান দিয়ে ম্যাচ জমিয়ে দেন গুলশন ঝা ও সোমপাল কামি। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল দুই রান। কিন্তু ওটনিল বাটমানের বল ব্যাটে লাগাতে পারেননি গুলশান। তবুও দৌড়ে গিয়ে এক রান নিয়ে ম্যাচ টাই করার চেষ্টায় ছিলেন। কিন্তু রান আউট হয়ে যান। এক রানে হারতে হয় নেপালকে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে