বদ্রীনাথ হাইওয়েতে উল্টে গেল যাত্রীবাহী টেম্পো, নিহত কমপক্ষে ৮

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার রুদ্রপ্রয়াগে  ঋষিকেশ- বদ্রীনাথ হাইওয়ে থেকে আচমকাই গভীর খাদে পড়ল যাত্রীবাহী  টেম্পো ট্রাভেলার । সেই সময় গাড়িতে ছিল কমপক্ষে  ২৩  জন যাত্রী। তাদের মধ্যে এখন পর্যন্ত  আট   জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশের দল। চলছে  উদ্ধারকাজ । পুলিশ সূত্রে খবর,  বর্তমানে  আহতদের  অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে  নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।  এসডিআরএফের কমান্ডান্ট মণিকান্ত মিশ্র জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার মৃতের সংখ্যা বাড়তে পারে।তবে এখন নিহতদের পরিচয় সম্পর্কে জানা যায়নি। 

ইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন,’ রুদ্রপ্রয়াগে  টেম্পো ট্রাভেলার দুর্ঘটনার নিহত পরিবারকে জানাই সমবেদনা । আমি বাবা কেদারনাথের  কাছে আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।  স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফ দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। কি করে এমন দুর্ঘটনা ঘটল সেই তদন্তের জন্য জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।‘ বলা বাহুল্য, বর্তমানে উত্তরাখণ্ডে পুরোদমে চলছে চারধাম যাত্রা। চারধাম যাত্রায় বিপুল সংখ্যক ভক্ত আগমন ঘটছে এখানে ৷ যার কারণে রাস্তায় যানবাহনের চাপও অনেক বেশি । এই পরিস্থিতিতে ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে ঘটল ভয়াবহ দুর্ঘটনা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে