উপনির্বাচনের আবহে ধাক্কা বাম-কংগ্রেস জোটে

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা নির্বাচনের পর এবার রাজ্যের উপনির্বাচনেও ধাক্কা খেল বাম-কংগ্রেস জোট। শুক্রবার বামেদের তরফে জানানো হয়েছিল, উত্তর ২৪ পরগনায় বাগদায় লড়বে বাম শরিক ফরওয়ার্ড ব্লক। রায়গঞ্জ ছাড়া কোনও আসনে কংগ্রেস লড়বে না। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই কংগ্রেস জানিয়ে দিল, রায়গঞ্জের পাশাপাশি বাগদায় প্রার্থী দিচ্ছে কংগ্রেস।

শনিবার রাজ্যের চার আসনে উপনির্বাচন নিয়ে বিবৃতি প্রকাশ করে কংগ্রেস। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, চারটি বিধানসভা আসনের মধ্যে দুটিতে প্রার্থী দেবে কংগ্রেস। একটি হল রায়গঞ্জ ও অন্যটি হল উত্তর ২৪ পরগনার বাগদা। এদিক গত শুক্রবারই বামেদের তরফে তিনটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয়েছিল। এই তিনটি আসনের মধ্যে রয়েছে কলকাতার মানিকতলা, নদিয়ার রানাঘাট দক্ষিণ কেন্দ্র ও উত্তর ২৪ পরগনার বাগদা। বাগদায় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী দেওয়া হয়। ফরওয়ার্ড ব্লকের তরফে প্রার্থী করা হয়েছে গৌরাদিত্য বিশ্বাসকে। কিন্তু এদিন কংগ্রেসের তরফে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে দেওয়ায় একটা বিষয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে, এই উপনির্বাচনেও বাম ও কংগ্রেসের মধ্যে ঐক্য হল না।

এর আগে গত লোকসভা ভোটে কোচবিহার ও পুরুলিয়া আসনে বাম-কংগ্রেসের মধ্যে জোট হয়নি। এই দুই আসনেই কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছিল। লোকসভা ভোটের আগে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কংগ্রেসকে প্রার্থী প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু কংগ্রেস তা মানেনি। কোচবিহারে কংগ্রেস পায় ১১ হাজার ভোট ও ফরওয়ার্ড ব্লক পায় ৩৩ হাজার ভোট। অন্যদিকে পুরুলিয়ায় কংগ্রেস পেয়েছে ১ লক্ষ ২৯ হাজার ভোট ও ফরওয়ার্ড ব্লক পেয়েছে সাড়ে ১৪ হাজার ভোট। লোকসভা ভোটের পর বাম ও কংগ্রেসের মধ্যে জোট হয় কিনা, তা নিয়ে সকলের নজর ছিল। শেষ পর্যন্ত দেখা গেল, উপনির্বাচনেও জোট হল না।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে