ইভিএম বাতিলের পক্ষে সওয়াল মাস্কের, সমর্থন রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতে লোকসভা ও বিধানসভায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে। এবার সেই ইভিএম বাতিল করার পক্ষে সওয়াল করলেন টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক। মাস্কের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তাঁকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তাঁর মতে, ইভিএমে ভোটগ্রহণ বন্ধ করা উচিত।

সম্প্রতি ইলেকট্রিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল ইলন মাস্ককে। পোর্টো রিকোর নির্দল প্রার্থী রবার্ট কেনেডির একটি পোস্ট নিয়ে রিটুইট করতে দেখা যায় মাস্ককে। পোর্টরিকোর সাধারণ নির্বাচনে ইভিএম মেশিন নিয়ে গড়মিলের অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গ টেনে এনেই রবার্ট কেনেডি এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন, ‘ইভিএম মেশিন নিয়ে একাধিক অনিয়ম সামনে এসেছে। ভাগ্যিস, ব্যালোটে ভোট দেওয়ার ব্যবস্থা ছিল। তাই ভুলটা ধরা পড়ল ও তা সংশোধন করা হয়েছে।‘ পোর্টরিকোর এই নির্দল প্রার্থীর টুইটকে পোস্ট করে রিটুইট করতে দেখা যায় ইলন মাস্ককে। মাস্ক এক্স হ্যান্ডেলে জানান, ‘আমাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন বন্ধ করে দেওয়া উচিত। আসলে এতে মেশিন হ্যাকিংয়ের ঝুঁকি থাকে। সেটা মানুষের দ্বারা হতে পারে বা এআইকে কাজে লাগিয়েও হতে পারে।‘ মাস্কের এই টুইটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এদিকে মাস্কের এই বক্তব্য সামনে আসার পরই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। কংগ্রেস নেতা রাহুল গান্ধি এই প্রসঙ্গে সংবাদপত্রে প্রকাশিত একটি খবর পোস্ট করে জানিয়েছেন, ‘ইভিএম হচ্ছে একএকটা ব্ল্যাক বক্স। ইভিএমগুলি কাউকে স্ক্রুটিনি করতে দেওয়া হয় না। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন দেখা দিচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থাই প্রশ্নের মুখে পড়ছে।‘ উল্লেখ্য, যে খবরটি রাহুল গান্ধি পোস্ট করেছিলেন, সেটি সদ্য সমাপ্ত লোকসভা ভোট সংক্রান্ত। সেখানে বলা হয়েছে, মোবাইল ফোনে আসা ওটিপি ব্যবহার করে ইভিএম মেশিন হ্যাক করা হয়েছে গত ৪ জুন ভোট গণনার দিন। ইতিমধ্যে সেই মেশিনটিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে এই খবর ফাঁস হয়েছে। এই ঘটনায় শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠীর দলের সাংসদ রবীন্দ্র ওয়াইকারের আত্মীয় মঙ্গেশ পাণ্ডিলকার জড়িত।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের