ইউক্রেনের ড্রোন হামলায় নিহত রাশিয়ান চিত্র সাংবাদিক

তিনি বৃহস্পতিবার  (১৩ জুন) দোনেস্ক অঞ্চলের সামনের সারির কাছে রাশিয়ান নিয়ন্ত্রিত গ্রাম গোলমিভস্কিতে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: খবর জোগাড় করতে গিয়ে নিহত হলেন একজন রাশিয়ান চিত্র সাংবাদিক। সেই সংবাদমাধ্যমটির ওয়েবসাইট অনুসারে, পূর্ব ইউক্রেনে ড্রোন হামলায় ওই রাশিয়ান সাংবাদিকের মৃত্যু হয়েছে। নিহত সাংবাদিক এর মৃত্যুর খবরটি রবিবার জানিয়েছে তাঁর সংবাদ সংস্থা। কিন্তু তাঁর মৃত্যুর হয়েছে অনেক আগেই। ওই সংবাদ সংস্থার বিবৃতি অনুযায়ী, “আমাদের সংবাদ দাতা নিকিতা সিটসাগি ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলার সময় নিহত হয়েছে।” সাংবাদিকের মৃত্যুর কারণ হিসেবে তাঁরা আরও জানিয়েছে, গত তিন মাস ধরে রাশিয়ার ভুগলেদার শহরের সেন্ট-নিকোলাস মঠের আশেপাশে হামলাটি হয়েছিল চলেছে। সেই ভয়ঙ্কর লড়াইয়ের দৃশ্য ক্যামেরায় বন্দি করতে গিয়েই নিহত হয়েছেন রাশিয়ান সাংবাদিক। তাঁর মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার।

নিকিতা সিটসাগি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একজন প্রথম সারির সাংবাদিক ছিলেন। তিনি বৃহস্পতিবার  (১৩ জুন) দোনেস্ক অঞ্চলের সামনের সারির কাছে রাশিয়ান নিয়ন্ত্রিত গ্রাম গোলমিভস্কিতে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত হয়েছেন। এই ঘটনার পরেই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের টার্গেট করার অভিযোগ এনেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মাসের শুরুতে বলেছিলেন যে, ইউক্রেনে সংঘাত শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৩০জন রাশিয়ান সাংবাদিক নিহত হয়েছেন। রাশিয়া বসন্ত আক্রমণ শুরু করার পর থেকে একটি ছোট কয়লা খনির শহর ভুলেদার শহরের কাছে সেন্ট-নিকোলাস মঠের আশেপাশে ওই হামলায় শুরু হয়। রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের নেপথ্যে মূল কারণ হিসেবে রয়েছে ন্যাটো।

ন্যাটোর আওতায় রয়েছে ৩০টি দেশ। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি। আর এই গোষ্ঠীভুক্ত হওয়ার চেষ্টায় রয়েছে ইউক্রেন। এ ঘটনা নিয়েই মূলত দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। বিভিন্ন ইস্যুতে আগে থেকেই রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রই রয়েছে ন্যাটোভুক্ত দেশের তালিকায়।এদিকে, ইউক্রেন চাইছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো দেশগুলোর সঙ্গে তারাও ন্যাটোর আওতায় চলে আসুক। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই গোষ্ঠীতে প্রতিবেশী ইউক্রেনকে দেখতে নারাজ রাশিয়া।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে