নির্জলা একাদশীতে রাশি মিলিয়ে যেসব জিনিস দান করলে অর্থকষ্ট দূর হয়!

Share:

নিজস্ব প্রতিনিধি : কথিত আছে সারা বছর যদি একাদশীর উপবাস না রাখতে পারেন তাহলে নির্জলা একাদশীর উপবাস অবশ্যই রাখতে হবে। বিশ্বাস করা হয়, এইদিন এই ব্রতে সকল পাপ দূর হয়। ১৮ ই জুন নির্জলা একাদশী উপবাস পালিত হতে চলেছে। তবে এই নির্জলা একাদশীকে ২৪টি একাদশীর মধ্যে সবচেয়ে কঠিন উপবাস বলে মনে করা হয়। পালন করতে পারলেই জীবন থেকে অভাব অনটন দূর হয়। জেনে নিন এই দিন কোন রাশি কি দান করলে লাভবান হবেন।

মেষ :  এই রাশির জাতকরা বিউলি ও মুগ ডাল থেকে শুরু করে গম, যব, চাল ও তিল দান করতে পারেন। এর ফলে সুখ-সমৃদ্ধি আসবে জীবনে। এই বিশেষ জিনিস দান করলে জীবন থেকে যাবতীয় সমস্যা দূর হতে পারে।

বৃষ :  এই রাশির জাতকরা নির্জলা একাদশীতে সাদা বস্ত্র দান করলে উপকার পাবেন। এছাড়াও দুধ, দই, চিনি ইত্যাদি দান করতে পারেন।

মিথুন : এই রাশির জাতকরা এইদিন সবুজ রঙের ফল, আম, তরমুজ ইত্যাদি দান করতে পারেন। এতে পরিবারে শান্তি আসে বলে মনে করা হয়।

সিংহ : এইদিন সিংহ রাশির জাতকদের মুসুর ডাল ও  লাল বস্ত্র দান করা উচিত। এতে কোষ্ঠীতে সূর্যের পরিস্থিতি মজবুত হয়।

কন্যা :  এইদিন দরিদ্রদের ভোজন করাতে পারেন। নিজের ইচ্ছানুযায়ী দান করলেও ক্ষতি নেই।

ধনু :  হলুদ ও জাফরান দিয়ে মেশানো দুধ দান করতে পারেন।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর। এটি যাচাই করে নি ‘এই মুহূর্তে’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক