সৌদি আরবে মৃত্যু ১৯ হজযাত্রীর, নিখোঁজ ১৭

ইজরায়েলের আক্রমণে সৌদি আরবে যেতে পারেনি হজ করতে যেতে পারেনি অসংখ্য ফিলিস্তিনিরা। ইজরায়েলের আক্রমণে ঠিকমতো খাবারও জুটছে না তাঁদের। চলতি বছরে ও মদিনার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস।

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবে হজ করতে গিয়ে এখনও পর্যন্ত অন্তত ১৯ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে ১৪ জন জর্ডানের, ৫ জন ইরানের। গতকাল এ কথা জানিয়েছে জর্ডান ও ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত জর্ডানের ১৪ জন নাগরিক হজ করতে গিয়ে মারা গিয়েছেন। পাশাপাশি হজে গিয়ে নিখোঁজ হয়েছেন ১৭ জন। এদিকে ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, এ বছর হজে মক্কা ও মদিনায় পাঁচজন ইরানি নাগরিকের মৃত্যু হয়েছে। তবে তাঁদের মৃত্যুর কোনও কারণ জানায়নি ইরান ও জর্ডান কর্তৃপক্ষের কেউই। ১৬ জুন থেকে এ মরসুমের হজ শুরু হয়েছে। আর তার জন্যে বিগত কয়েকদিন ধরেই সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন হজযাত্রীরা।

কিন্তু এ বছর দুর্ভাগ্যবশত হজ যেতে পারেনি গাজা ও ফিলিস্তিনিরা। ইজরায়েলের আক্রমণে সৌদি আরবে যেতে পারেনি হজ করতে যেতে পারেনি অসংখ্য ফিলিস্তিনিরা। ইজরায়েলের আক্রমণে ঠিকমতো খাবারও জুটছে না তাঁদের। চলতি বছরে ও মদিনার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। আর এই প্রকট রোদ মাথায় নিয়েই হজযাত্রা করছেন অসংখ্য হজযাত্রী। তাই হজ করতে যাওয়ার আগে দেশটির প্রশাসন আগেভাগেই সৌদি আরবের উচ্চ তাপমাত্রার বিষয়ে জানিয়ে দিয়েছিলেন। এবং সতর্ক করেছিলেন। গরম থেকে বাঁচতে বেশ কিছু পরামর্শও দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই যে সকল হজযাত্রীদের মৃত্যু হয়েছে তাঁদের অতিরিক্ত গরমের জন্যই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। এবার প্রায় ১৮ লাখ মানুষ হজে অংশ নিয়েছেন। হজের অনেক কাজ খালি পায়ে করতে হয় এবং খোলা জায়গায় করতে হয়।

তাই হয়তো বয়স্করা রোদ সহ্য করতে না পেরে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। তবে ইরান ও জর্ডানের হজযাত্রী দের মৃত্যুর খবর পাওয়া গেলেও সৌদি আরব এখনও পর্যন্ত হজযাত্রীদের হতাহতের খবর পাওয়া যায়নি। শুধু এই নয়, গত বছর হজের সময় অন্তত ২৪০ হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। যাদের মধ্যে অধিকাংশই ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক। এছাড়াও গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রায় ১০ হাজারের বেশি মানুষ। যাদের রীতিমতো হাসপাতালেও ভর্তি করতে হয়। অসুস্থদের প্রায় ১০ শতাংশ ছিল হিট স্ট্রোকের শিকার।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে