জয়পুরে নাবালিকাকে অপহরণ করে হত্যার অভিযোগে গ্রেফতার ১৯ বছরের যুবক

সেখানে মেয়েটি স্বাভাবিকভাবেই চিৎকার করতে শুরু করলে অভিযুক্ত মেয়েটিকে হত্যার চেষ্টা করে। তবে নাবালিকা র সঙ্গে অভিযুক্তর কি সম্পর্ক ছিল তা জানা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: জয়পুরে নাবালিকাকে অপহরণ করে হত্যার অভিযোগে গ্রেফতার ১৯ বছরের যুবক। বিষয়টি গতকাল রাতে জয়পুর থানার পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রের খবর, মেয়েটির বাড়ি মধ্যপ্রদেশের কোথায় তা জানা যায়নি। ১৯ বছরের অভিযুক্ত মেয়েটিকে অপহরণ করে মধ্যপ্রদেশ থেকে জয়পুরে নিয়ে এসেছিল বলে দাবি পুলিশের। নাবালিকাকে অপহরণের পর মেয়েটি স্বাভাবিকভাবেই চিৎকার করতে শুরু করে এবং মেয়েটি শেষে তর্ক করতে শুরু করলে তাঁকে হত্যা করে ওই ১৯ বছরের যুবক।

অভিযুক্ত যুবকটিকে জয়পুরের বিন্দায়াকা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম অর্জুন প্রজাপতি। সেও মধ্যপ্রদেশের বাসিন্দা। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার নাবালিকার সঙ্গে অভিযুক্ত যুবকের কোনও বিষয়ে কথা কাটাকাটি হলে মেয়েটিকে অপহরণ করে অভিযুক্ত যুবক। এবং সে তাঁকে মধ্যপ্রদেশ থেকে জয়পুরে নিয়ে যায়। সেখানে মেয়েটি স্বাভাবিকভাবেই চিৎকার করতে শুরু করলে অভিযুক্ত মেয়েটিকে হত্যার চেষ্টা করে। তবে নাবালিকা র সঙ্গে অভিযুক্তর কি সম্পর্ক ছিল তা জানা যায়নি।

শুক্রবার নিখোঁজ হওয়ার পরেই নাবালিকার বাড়ির লোক পুলিশে খবর দেন এবং অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, মেয়েটি হাসপাতাল চিকিৎসা অবস্থাতেই রবিবার মারা যায়। আর মেয়েটির বাড়ির লোক অভিযোগে জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ করেছে। এবং পকসো আইন এবং SC-ST আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ গতকাল অভিযুক্ত কে গ্রেফতার করে আদালতে হাজির করেছে। এবং এই মূহুর্তে তাঁকে রিম্যান্ডে রাখা হয়েছে। কিন্তু অভিযুক্ত যুবকের সঙ্গে ওই নাবালিকার কি সম্পর্ক ছিল, সেই সম্বন্ধে পুলিশ কিছুই জানায় নি।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়