খড়গপুর আইআইটি ক্যাম্পাসে ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,খড়্গপুর ও যশোহর রোড : ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার উদ্ধার হল আইআইটি খড়্গপুরের এক ছাত্রীর। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আইআইটি খড়গপুর(Kharagpur) চত্বর জুড়ে। সোমবার সকালে খড়গপুর আইআইটি সরোজিনী নাইডু ও ইন্দ্রাগান্ধি হল এর অবস্থিত ছাত্রছাত্রীরা দেখেন ছাদের থেকে গলায় ফাঁস লাগিয়ে এক ছাত্রী দেহ ঝুলছে। এরপর খবর দেওয়া হয় খড়গপুর টাউন থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। এরপরে আইআইটি কর্তৃপক্ষ জানতে পারে ওই ছাত্রীর নাম দেবিকা পিল্লাই(Debika Pillai)। বাড়ি কেরলে। বিটেক 4th year ছাত্রী ছিল সে। কদিন আগেই ছুটিতে বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই সুইসাইড বলে মনে করছেন আইআইটি কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই তার মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। তবে কি কারনে সুই সাইড তা নিয়ে এখনো কিছু জানাতে পারেনি আইআইটি(IIT) কর্তৃপক্ষ। মৃত ছাত্রীর সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় নতুন করে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছে। অন্যদিকে,ঈদের সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। আহত ৪। সোমবার ঈদের সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনের। আহত আরও চার। সোমবার সকালে যশোর রোডে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যশোর রোডের এয়ারপোর্টগামী রাস্তায় বিটি কলেজের দিক থেকে এয়ারপোর্টের(Airport) দিকে যাচ্ছিল ওষুধ বোঝাই একটি ট্রাক। দ্রুত গতিতে লেন পরিবর্তন করে বারাসতগামী(Barasat) রাস্তায় ঢুকে পড়ে ।

সেই সময় অপর দিক থেকে আসা একটি ছোট পন্যবাহী গাড়িকে ধাক্কা মারে। এর পাশাপাশি আরও একটি পন্যবাহী গাড়ি ওই ছোট পন্যবাহী গাড়িটিতে ধাক্কা মারে। এরফলে ছোট পন্যবাহী গাড়িটি দুমড়ে মুছড়ে যায়। গাড়িতে থাকা চালক এবং সহকারী চালককে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘাতক গাড়ির চালকসহ চার জন গুরুতর আহত। পুলিশ তিনটি গাড়ি আটক করেছে।

‘সোনম ওয়াংচুক ব্যর্থ নেতা’, দীপিকা পাড়ুকোনের ভুয়ো পোস্ট নিয়ে শোরগোল নেটপাড়ায়

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪