বৈদ্যুতিক শক, জিভ কেটে ফেলা, রেণুকাস্বামীর নৃশংস হত্যাকাণ্ডের পেছনে দর্শনের বর্বরতা

রেণুকাস্বামী দর্শনের একজন বিরাট ভক্ত ছিলেন। দর্শন এবং তাঁর সহযোগীরা অত্যন্ত নৃশংস ভাবে তাঁকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি এসেছে রেণুকাস্বামীর ময়নাতদন্তের রিপোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি। গত সপ্তাহে আচমকাই খবর আসে খুনের দায়ে গ্রেফতার হয়েছেন কন্নড় সুপারস্টার দর্শন। যাঁর ঝুলিতে প্রায় ৫০ টির বেশি ব্লকবাস্টার চলচ্চিত্র রয়েছে। তিনিই কিনা খুনের অভিযোগে গ্রেফতার! বিষয়টি নিয়ে এখন চর্চার শেষ নেই। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় দর্শনের দীর্ঘদিনের প্রেমিকা তথা অভিনেত্রী পবিত্রা গৌড়াকে অশ্লীল মন্তব্য করায় বেঙ্গালুরুর একজন বাসিন্দা রেণুকাস্বামীকে হত্যা করেন দর্শন। তাও আবার পরিকল্পিত। এই ঘটনায় এখনও পর্যন্ত অভিনেতা দর্শন, পবিত্রা-সহ ১০ জনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। যদিও দর্শনের আইনজীবী ঘটনাটি একেবারেই অস্বীকার করেছেন। কিন্তু রেণুকাস্বামী খুনের মামলায় পুলিশ তদন্তে নেমেই একাধিক বিস্ফোরক তথ্য খুঁজে পায়।

যেখান থেকে জানা যায়, পবিত্রার সঙ্গে দর্শনের অবৈধ সম্পর্ক ১০ বছর। তাঁর স্ত্রী বিজয়লক্ষীই বিষয়টি প্রথম জানায় ভক্তদের। শোনা যায়, সম্প্রতি পবিত্রা ও দর্শনের একটি পোস্টে পবিত্রার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করাতেই ক্ষিপ্ত হয়ে রেণুকাস্বামীকে খুনের ছক কষেন দর্শন। আর তাঁকে সঙ্গ দেয় বন্ধু-বান্ধবরা। ছিলেন পবিত্রা নিজেও। রেণুকাস্বামী দর্শনের একজন বিরাট ভক্ত ছিলেন। দর্শন এবং তাঁর সহযোগীরা অত্যন্ত নৃশংস ভাবে তাঁকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি এসেছে রেণুকাস্বামীর ময়নাতদন্তের রিপোর্ট। যার ভিত্তিতে সোমবার পুলিশ জানিয়েছে, খুনের আগে রেণুকাস্বামীকে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করা হয়েছিল। রেণুকাস্বামীর ময়নাতদন্তকারী চিকিৎসকরা তার শরীরে গরম লোহার রড দিয়ে মারার চিহ্ন খুঁজে পেয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার নাক, জিভ কেটে ফেলা হয়েছে এবং তার চোয়ালও ভেঙে আলাদা করা হয়েছে। সেই সঙ্গে সারা শরীরে অসংখ্য হাড় ভেঙে গেছে। অপরাধীরা তাঁকে দেওয়ালে ঠুকে ঠুকে নির্মমভাবে হত্যা করেছে। তার মাথার খুলিতে ফাটলের চিহ্ন পাওয়া গেছে।

এই ঘটনায় পুলিশ সম্প্রতি ধনরাজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে, যিনি একজন ক্যাবল ওয়ার্কার। ধনরাজ পুলিশকে বলেছেন যে মামলার অন্য অভিযুক্ত নন্দীশ তাকে বেঙ্গালুরুতে একটি গোডাউনে ডেকেছিল, যেখানে সে রেণুকাস্বামীকে হতবাক করার জন্য একটি ডিভাইস ব্যবহার করেছিল। এই ডিভাইসটিও উদ্ধার করেছে পুলিশ। এমনকী সুপারস্টার কিলারদের নিজের নাম প্রকাশ করার জন্যে ৩০ লাখ দেন। ইতিমধ্যেই রেণুকাস্বামীকে অপহরণ করার আগের মুহূর্তের ফুটেজ ভাইরাল হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে যে অভিযুক্তরা সকাল ৯.৩০ টায় একটি অটোরিকশায় রেণুকাস্বামীকে অনুসরণ করতে শুরু করে। তার এক সঙ্গীকে স্কুটারে তাকে অনুসরণ করতে দেখা যায়। রবিবার রেণুকাস্বামীর অপহরণের সঙ্গে জড়িত একটি গাড়িও উদ্ধার করেছে পুলিশ। গাড়িটি চিত্রদুর্গ জেলার আয়নাহল্লি গ্রামের একটি বাড়ির বাইরে পার্ক করা ছিল। অভিযুক্তদের মধ্যে একজন রবি এই গাড়িটি সেখানে রেখে গিয়েছিল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের