ইদে দুকোটি টাকার ষাঁড় কুরবানি প্রাক্তন পাক অধিনায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। কিন্তু ইদ-উল-আজহা উদযাপনে কোনও খামতি রাখলেন না পাকিস্তানি খেলোয়াড়রা। কোটি টাকার ষাড় কুরবানি দিতে দেখা গেল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ ও সৈয়দ আজমলকে। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

এদিন পাকিস্তানি খেলোয়াড়দের ষাড় কুরবানি দেওয়ার ভিডিও প্রকাশ্যে এসেছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, দুটি ষাঁড় কুরবানি দিতে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ। জানা যাচ্ছে, প্রতিটি ষাঁড়ের দাম কোটি টাকারও বেশি। সরফরাজের পাশাপাশি আরেক পাকিস্তানি ক্রিকেটার সৈয়দ আজমলকেও ষাঁড় কুরবানি দিতে দেখা যায়। কুরবানি দেওয়ার আগে নিজের হাতে ষাঁড়কে ধোয়াচ্ছেন আজমল। অন্যদিকে আরেক ক্রিকেটার খুররম মঞ্জুরকেও একইভাবে ইদ পালন করতে দেখা গিয়েছে। কুরবানি দেওয়ার আগে নিজের হাতে ষাঁড়টিকে পরিষ্কার করে দিচ্ছেন খুররম।

উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেটারদের এই ষাঁড় কুরবানি দেওয়ার বিষয়টি নতুন নয়। গত বছর প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি চার কোটি টাকার ষাঁড় কুরবানি দিয়েছিলেন। তবে এবারে বিশ্বকাপের জন্য আমেরিকায় থাকতে হচ্ছে তাঁকে। ফলে এবারে আর ষাঁড় কুরবানি দেওয়া সম্ভব হয়নি।

 

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে