‘দলের মধ্যে একতা নেই, ছন্নছাড়া টিম’, বাবরদের বিঁধলেন পাক কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। আর দলের শোচনীয় বিপর্যয়ের জন্য বাবর আজম-শাহিন আফ্রিদিদের মধ্যে একতার অভাব ও ফিটনেসের ঘাটতিকে দায়ী করেছেন পাক কোচ গ্যারি কারস্টেন। শুধু তাই নয়, টি টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়ের পরে দলের খোলনলচে পুরোদমে পাল্টানোরও ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বিশ্বকাপে বাবর আজমদের পারফরম্যান্সে যথেষ্টই হতাশ ও বিরক্ত পাকিস্তানের প্রধান কোচ। শাহিন আফ্রিদি-ফখর জামানদের বিরুদ্ধে বোমা ফাটিয়ে তিনি বলেছেন, বিশ্বের অনেক দলের সঙ্গেই কোচ হিসাবে কাজ করেছি। কিন্তু এমন ছন্নছাড়া দল আগে কখনই দেখিনি। দলের মধ্যে কোনও একতা ছিল না। সবাই নিজেকে অন্যের থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলতে চায় না। দেখে মনেই হয়নি, এটা একটা টিম।’ মহম্মদ রিজওয়ান-বাবর আজমদের ফিটনেস নিয়েও রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন কারস্টেন। তাঁর কথায়, ‘দলটার মধ্যে কোনও ফিটনেস নেই। ফিটনেস বাড়ানোর কোনও চেষ্টাও নেই। কে কোন শট খেলবে, তাই জানে না। ক্রিজে গিয়ে যে কোনও শট খেলে দায়িত্বজ্ঞানহীনের মতো সাজঘরে ফিরেছে।’

সূত্রের খবর, প্রধান কোচ হিসাবে দলে শৃঙ্খলা ফেরানো এবং যোগ্যদের ঠাঁই দেওয়ার উপরেও বিশেষ জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারস্টেন। ইতিমধ্যেই বাবর আজমদের দলের প্রত্যেককে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘যারা নিজেদের পারফরম্যান্সের উন্নতি করতে পারবে, তারাই দলে থাকবে। বাকিদের দল থেকে বিদায় নিতে হবে। যিনি যত বড় খেলোয়াড়ই হোন না কেন, কাউকে আর রেয়াত করা হবে না।’

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে