ইজরায়েলের ছয় সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু

কারণ সম্প্রতি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎস। যা কিনা নেতানিয়াহুর জন্য একটা বড় ধাক্কা। তাই এমন পরিস্থিতিতে ৬ সদস্যের মন্ত্রিসভাই আর রাখলেন না নেতানিয়াহু।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইজরায়েলের ছয় সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল রবিবার সন্ধ্যায় ইজরায়েলের রাজনৈতিক নিরাপত্তা-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পর আজ সোমবার নেতানিয়াহু এই ঘোষণা দিয়েছেন।কারণ সম্প্রতি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎস। যা কিনা নেতানিয়াহুর জন্য একটা বড় ধাক্কা। তাই এমন পরিস্থিতিতে ৬ সদস্যের মন্ত্রিসভাই আর রাখলেন না নেতানিয়াহু। এদিকে জানা গিয়েছে নেতানিয়াহু সরকারের অতি-ডানপন্থী জোটসঙ্গীরা যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিতে বলেছিল। অবশেষে নেতানিয়াহু যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন সোমবার (১৭ জুন)।

গতবছর ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে গাজা-ইজরায়েল বিধ্বংসী যুদ্ধ। প্রায় সাত মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। এখনও পর্যন্ত ইজরায়েল-হামাস যুদ্ধে বলি হয়েছে ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ হাজার ৯০৮ জন। বাস্তুচ্যুত হয়েছে গাজার ১৭ লাখেরও বেশি বাসিন্দা। ইজরায়েল-হামাস হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ৩২০ জন সেনা। ইজরায়েল-হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছেন নারী ও শিশুরা। কারণ ইতিমধ্যেই গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু। আহত হয়েছেন শতাধিক শিশু। এককথায় ইজরায়েলি হামলায় গাজা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এমনই পরিস্থিতিতে সম্প্রতি বাইডেন প্রশাসন ঘোষণা করেছেন, গাজা থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের থাকার জায়গা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইতিমধ্যেই বেশ কয়েকটি উর্ধ্বতন কেন্দ্রীয় সংস্থা এই বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন। অন্যদিকে, ইজরায়েলিদের এমন সহিংসতা রূপ দেখে তাঁদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে কলম্বিয়া। এদিকে মিশরের রাজধানী কায়রোতে শুরু হয়েছে ইজরায়েল-হামাস যুদ্ধবিরতির আলোচনা। কিন্তু অনেক আগেই ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দক্ষিণ গাজায় রাফা শহরে ইজরায়েল অভিযান চালাচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে সরকারবিরোধী বিক্ষোভ চালাচ্ছে ইজরায়েল। ইজরায়েলরা প্রয়োজনীয় খাদ্য সরবরাহে বাধা দিচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়তে শুরু করেছে ইজরায়েল বিরোধী আন্দোলন। কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্সেও প্রভাব পড়েছে এই যুদ্ধের।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে