চিনে ভয়াবহ বন্যা, ভুমিধসে নিহত কমপক্ষে ৯

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ চিনের লাগাতার  বৃষ্টিপাত। আর তাতে দেখা দিয়েছে বন্যার সঙ্গে ভুমিধস। এই পরিস্থিতিতে চিনে এখন পর্যন্ত নয় জনের মৃত্যু হয়েছে । চলছে বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উদ্ধার কাজ শেষ হলে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা।  

অন্যদিকে চিনের গুয়াংডং প্রদেশে টানা বৃষ্টির জেরে ভয়াবহ বন্যায় সেতু ভেঙে পড়েছে। বর্তমানে চিনের বিভিন্ন প্রদেশে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জল। একাধিক এলাকার লোকালয়ে ঢুকে পড়েছে বন্যার জল। আর তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি সহ রাস্তাঘাট। বর্তমানে বন্যাকলিত এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, আগামী বেশ কয়েকদিন চিনের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  ভুমিধসের জেরে উপকূলীয় ফুজিয়ান প্রদেশের উউপিং কাউন্টিতে চারজন নিহত ও দুজন নিখোঁজ রয়েছেন। জোরকদমে চলছে উদ্ধারকাজ। গত কয়েকদিন ধরে চলা বৃষ্টির জেরে মেইঝু শহর থেকেই ৪৫ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভয়াবহ বন্যায় ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎকেন্দ্র। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে চিনের বিস্তীর্ণ এলাকা। অন্যদিকে চিনের রাজধানী বেইজিং চলছে তীব্র দাবদাহ। এরফলে দেখা দিয়েছে খরা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে চিনের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী