বাংলা-সহ ৯ ভাষায় জেমিনি এআই অ্যাপ নিয়ে এল গুগল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি দ্রুত বিবর্তিত হচ্ছে।  চোখ ধাঁধিয়ে দেওয়া সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই  নতুন এআই টুল Gemini AI লঞ্চ করেছে গুগল। এবার ভারতের জন্য জেমিনি এআই অ্যাপ চালু করল গুগল। মোট নয়টি হিন্দি, বাংলা, গুজরাটি, কন্নড়, মালয়ালম, মারাঠি, তামিল, তেলেগু এবং উর্দু ভাষায় এই জেমিনি এআই অ্যাপ ব্যবহার করা যাবে। শুধু তাই নয় এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা স্থানীয় ভাষায় লিখতে এবং কথা বলতেও পারবে। বলা বাহুল্য, গুগলের নতুন এআই টুল (AI Tool) Gemini একটি মাল্টিমডাল টুল, যা একই সময়ে একাধিক কাজ করতে পারে।

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, ‘ জেমিনি অ্যাডভান্সডে স্থানীয় ভাষা সংযোগ করা হয়েছে। এরফলে জেমিনি অ্যাডভান্সড ব্যবহারকারীরা এখন  Gemini 1.5 Pro তে নয়টি ভাষায় ব্যবহার করতে পারবে।‘  এছাড়াও নতুন জেমিনি অ্যাডভান্সড-এ তথ্য বিশ্লেষক এবং  ফাইল আপলোড করা যাবে। ভারত ছাড়াও তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাতেও জেমিনি অ্যাপ চালু হয়েছে।

কীভাবে জেমিনি এআই চালু করবেন? প্রথমে আপনাকে আপনার ল্যাপটপ, স্মার্টফোন বা কম্পিউটারে একটি গুগল অ্যাকাউন্ট খুলতে হবে। এর পরে, আপনাকে জেমিনি এআই  খুলতে হবে এবং এর সেটিংসে যেতে হবে। এবার এক্সটেনশন মেনুতে ক্লিক করলে, আপনার সামনে একটি উইন্ডো খুলবে। এরপর  গুগল সার্ভিসের অনেক অপশন আসবে।  সেখান থেকে আপনি জেমিনি এআই অপশনটি সিলেক্ট করতে পারবেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের