বাংলায় এসে ‘ঘরছাড়া আক্রান্ত’ দলীয় কর্মীদেরই বিক্ষোভের মুখে বিপ্লব দেব

বাংলায় আসা বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল মঙ্গলবার আমতলায় নিজেদের দলেরই কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন। শুনলেন অভিযোগও।

Share:

নিজস্ব প্রতিনিধি: উদ্দেশ্য ছিল ছদ্ম সন্ত্রাসের অভিযোগ তুলে তা নিয়ে জাতীয় স্তরের রাজনীতিতে হইচই জুড়ে দেওয়া। উদ্দেশ্য ছিল বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেসকে(TMC) হেয় করা। একইসঙ্গে রাজ্যের পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তোলা। কিন্তু সেই উদ্দেশ্য সফল হচ্ছে কই! উল্টে যাদের নাটক করতে পাঠানো হয়েছে, তাঁরাই তো পাল্টা দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়ে যাচ্ছেন। নজরে বাংলায় আসা বিজেপির(BJP) কেন্দ্রীয় প্রতিনিধি দল যার নেতৃত্বে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন তাঁরাই দলেরই কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন দক্ষিণ ২৪ পরগনা জেলার আমতলায়(Aamtala), যা কিনা বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সেনাপতি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) সংসদীয় কেন্দ্র ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মধ্যে। যদিও বিজেপির জেলা সভাপতির অভিযোগ, যারা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা বিজেপির কেউ নয়। তাঁদের নাকি ভাড়া করে নিয়ে গিয়েছে তৃণমূল এই বিক্ষোভ দেখানোর জন্য। তবে এই দাবির সত্যমিথ্যা যাই হোক না কেন, ঘটনায় অস্বস্তিতে পড়েছে পদ্মশিবির।

লোকসভা নির্বাচনের পরে বাংলায় নাকি গ্রামে গ্রামে বিজেপির কর্মী আর সমর্থকদের ওপর অত্যাচার, সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলের লোকেরা। এমনই অভিযোগ তুলে ভোট পরবর্তী রাজনীতি চালিয়ে যাচ্ছে বঙ্গ বিজেপি। সেই নাটুকে রাজনীতিতে সামিল হয়েছেন খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। আর সেই নাটককে সামনে রেখেই বিজেপির ‘ঘরছাড়া আক্রান্ত’ কর্মীদের অভিযোগের কথা শুনতে বাংলায় পাঠানো হয়েছে পদ্মশিবিরের কেন্দ্রীয় একটি প্রতিনিধিদলকে। মঙ্গলবার বেলায় আমতলায় সেই দলই পড়ে দলেরই কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে। বিপ্লব দেবের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ। একই সঙ্গে তাঁরা ক্ষোভ উগরে দেন বিজেপির ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ সরদারের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন মহিলারাও। তাঁরা বিপ্লবদের গাড়ি থেকে নেমে আসার অনুরোধ জানান এবং  অভিজিতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জানান, ৪ জুন ভোটের ফলপ্রকাশের পর তাঁদের খোঁজখবর নেননি অভিজিৎ। বিক্ষোভকারীদের অভিযোগ, অভিজিৎ নাকি তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে চলছেন।

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা