শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে আরও এক বছরের কারাদণ্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের দায়ে শান্তিতে নোবেলজয়ী সমাজকর্মী নার্গিস মোহাম্মদিকে আরও এক বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে ইরানের এক আদালত। আজ মঙ্গলবার (১৮ জুন) শান্তিতে নোবেলজয়ীর আইনজীবী মোস্তফা নিলি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন।

ইরানের মহিলাদের স্বাধিকার রক্ষার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন ৫২ বছর মোহাম্মদি। হিজাব বিরোধী আন্দোলনেও প্রথম সারিতে ছিলেন। দেশবিরোধী অপপ্রচার চালানোর অপরাধে ২০২১ সালের নভেম্বর থেকে কারাগারে বন্দি রয়েছেন তিনি। রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালানোর অপরাধে ইরানের বিভিন্ন আদালত মোট পাঁচবার দোষী সাব্যস্ত করেছে নার্গিসকে। ৩১ বছরের কারাদণ্ডের পাশাপাশি এবং ১৫৪ টি বেত্রাঘাতের শাস্তিও দিয়েছে। তার পরেও অধিকার আদায়ের লড়াই থেকে বিচ্যুত হননি তিনি৷ ২০২৩ সালে ৫২ বছর বয়সী সমাজকর্মীকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। যদিও জেলবন্দি থাকার কারণে সশরীরে হাজির হয়ে ওই পুরস্কার নিতে পারেননি নার্গিস।

জেলের ভিতরে থেকেই সম্প্রতি ইরানের সংসদীয় নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছিলেন ৫২ বছর বয়সী সমাজকর্মী। তাছাড়া সাংবাদিক দিনা গালিবাফের ধর্ষণ নিয়েও মন্তব্য করেন তিনি। ওই মন্তব্যকে হাতিয়ার করে নার্গিসের বিরুদ্ধে মামলা দায়ের করে ইরানের বিচার বিভাগ। যদিও চলতি মাসে তেহরানের আদালতে চলা এ সংক্রান্ত মামলার শুনানিতে অংশ নিতে অস্বীকার করেছিলেন তিনি। শেষ পর্যন্ত একতরফাভাবে বিচার প্রক্রিয়া চালিয়ে নার্গিসকে দোষী সাব্যস্ত করেন বিচারক। রাষ্ট্র বিরোধী অপপ্রচারের দায়ে শান্তিতে নোবেলজয়ীকে এক বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয়।

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫