বন্দুকের মুখে মহিলা সহকর্মীকে ধর্ষণের দায়ে গ্রেফতার পুলিশের এসআই

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: রক্ষকই যখন ভক্ষক। আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক মহিলা সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠল পুলিশেরই এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। বুধবার ওই গুণধর পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। লজ্জাজনক ঘটনাটি ঘটেছে কংগ্রেস শাসিত তেলঙ্গানায়।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, জয়াশঙ্কর  ভূপালপল্লি জেলার কালেশ্বরম থানায় কর্মরত ছিলেন অভিযুক্ত সাব ইন্সপেক্টর এবং অভিযোগকারিনী মহিলা পুলিশ কর্মী। দীর্ঘদিন ধরেই অভিযুক্ত এসআই ওই মহিলা সহকর্মীকে উত্যক্ত করছিলেন। গত ১৫ জুন একটি সেচ প্রকল্পের অতিথিশালায় ডিউটিতে  গিয়েছিলেন দুজনে। তখনই নিজের রিভলবার বের করে ওই মহিলা পুলিশ কর্মীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত। এমনকি বিষয়টি জানাজানি করলে ফল ভাল হবে না বলেও হুমকি দেন।

যদিও সেই হুমকিতে ভয় না পেয়ে পদস্থ আধিকারিকদের কাছে বিষয়টি জানান নির্যাতিতা মহিলা পুলিশ কর্মী। তাঁকে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়। সেই লিখিত অভিযোগ পাওয়ার পরেই এদিন গুণধর পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের অভিযোগে ৩৭৬ ধারায় মামলাও দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়