সুপার এইটে নামার আগে মোনাঙ্ক পটেলদের শুভেচ্ছাবার্তা হোয়াইট হাউসের

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার টি ২০ বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে আমেরিকা। তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট খেলোয়াড়দের কাছে হোয়াইট হাউস থেকে এল শুভেচ্ছাবার্তা।

মার্কিন যুক্তরাষ্ট্রে বেসবল, বাস্কেটবল খুবই জনপ্রিয়। কিন্তু সেই তুলনায় ক্রিকেট ততটা জনপ্রিয় নয়। কিন্তু তা সত্বেও টি ২০ বিশ্বকাপে ক্রিকেট দল সাফলতা পাওয়ায় নজর এড়ায়নি মার্কিন প্রেসিডেন্ট অফিসের। সম্প্রতি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ কর্মকর্তা জন কারবি শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেটের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে হোয়াইট হাউসের মুখপাত্র কারবি মার্কিন যুক্তরাষ্ট্রের সাফল্য কামনা করেছেন। কারবি জানিয়েছেন, ‘হ্যাঁ, ওদের অভিনন্দন। আমি দেখেছি, আমরা এখন সুপার এইটে।‘ একইসঙ্গে তিনি জানান, যেভাবে আমেরিকার ক্রিকেট দল সুপার এইটে উঠেছে, তাদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানাই।

উল্লেখ্য, এবারের টি ২০ বিশ্বকাপে গ্রুপ এ-তে ছিল আমেরিকা। এই গ্রুপে ভারতের পর দ্বিতীয় স্থানে রয়েছে মোনাঙ্ক পটেল, সৌরভ নেত্রভালকাররা। চারটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জিতেছে তারা। কানাডাকে হারানোর পাশাপাশি পাকিস্তানকে হারিয়ে সকলকে চমকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে হবে তাঁদের।

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের