অবশেষে স্বস্তি, কলকাতায় নামল বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তীব্র দাবদাহ থেকে অবশেষে মিলল স্বস্তি। বৃহস্পতিবার দুপুরে কলকাতায় নামল বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।  হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় এদিন  বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝড়ো হাওয়া।

 একটানা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি  ছিল কলকাতার তাপমাত্রা।  স্বাভাবিকভাবেই চাতকপাখির মতো বৃষ্টির অপেক্ষায় ছিল সাধারণ মানুষ। সেজন্য এদিন দুপুরের বৃষ্টিতে  প্রত্যেকেই পেয়েছে স্বস্তি। তবে শুধু কলকাতাই নয় হাওড়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায় শুরু হয়েছে বৃষ্টি। কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরফলে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে । আর বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও  বাড়বে।

 উল্লেখ্য, বৃহস্পতিবারের সারা দিন কলকাতার  মেঘলা আকাশ থাকবে।  এরফলে বেড়েছে গুমোট ভাব।  তাপমাত্রার পারদ সর্বোচ্চ ৩৪ ডিগ্রি । সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।  বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে  ৮৭ শতাংশ । এরফলে বৃষ্টি হলেও বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে, উত্তরবঙ্গে আরও কিছু দিন চলবে বৃষ্টি।  সিকিম ও ভুটান পাহাড়ের পাশাপাশি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের