লোকসভার প্রোটেম স্পিকারের দায়িত্ব পেলেন বিজেপি’র ভর্তৃহরি মহতাব

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অষ্টাদশ লোকসভার নবনির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব পেলেন বর্ষীয়ান বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাব। তাঁকে প্রোটেম স্পিকার (অস্থায়ী অধ্যক্ষ) হিসাবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ‘এক্স’ হ্যান্ডলে এ কথা জানিয়েছেন সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু। নব নির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠের বিষয়ে প্রোটেম স্পিকারকে সহায়তা করার জন্য আরও পাঁচ সাংসদকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পাঁচ সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকে সাংসদ টি আর বালু, বিজেপির রাধামোহন সিংহ, ফগ্গন সিং কুলস্তে এবং কংগ্রেসের কে সুরেশ।

রীতি অনুযায়ী, সবচেয়ে প্রবীণ সাংসদই (একটানা জয়ী) প্রোটেম স্পিকারের দায়িত্ব পান। এই পদের দাবিদার ছিলেন কেরলের কংগ্রেস সাংসদ কে সুরেশ। তিনি মাভেলিক্কারা আসন থেকে টানা আটবার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন। কিন্তু তাঁর পরিবর্তে প্রোটেম স্পিকার করা হয়েছে ‘ডিগবাজিবাজ’ খ্যাত কটকের বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাব। ১৯৯৮ সালে বিজু জনতা দলের হয়ে ওড়িশার কটক থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তার পরে ১৯৯৯, ২০০৪,২০০৯, ২০১৪ ও ২০১৯ সালের নির্বাচনেও বিজু জনতা দলের হয়ে জয়ী হন।

এবার লোকসভা ভোটের মধ্যেই ‘হাওয়া’ বেগতিক বুঝতে পেরে নবীন পট্টনায়কের দল ছেড়ে বিজেপিতে সামিল হন ‘হাওয়া মোরগ’ হিসাবে পরিচিত প্রবীণ সাংসদ। প্রথমে শোনা যাচ্ছিল, দলবদলের পুরস্কার হিসাবে তাঁকেই লোকসভার অধ্যক্ষ পদে বসাতে চাইছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। কিন্তু এদিন আচমকাই প্রোটেম স্পিকার হিসাবে তাঁকে বেছে নেওয়া হয়েছে।  উল্লেখ্য, লোকসভার নবনির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করানোর পাশাপাশি স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে মূলত প্রিসাইডিং আধিকারিকের ভুমিকা পালন করেন প্রোটেম স্পিকার।

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ব্যাপক ভাঙচুর, মিলল কিং সাইজের বেড

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন