মুখে সোনার মাস্ক, গায়ে সোনার শাড়িতে সেজে উঠছে বন্ধুমহলের প্রতিমা

মণ্ডপ গড়ে তুলছেন শিল্পী সম্রাট ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, শিল্পী অরুণকুমারের কর্মশালা ফুটিয়ে তোলা হবে মণ্ডপে। কীভাবে প্রতিমা গড়ে তুলতেন, সেই দৃশ্যও দেখা যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনার মাস্কের পর এবার সোনার শাড়ি পরছে বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের দুর্গা প্রতিমা। দশভূজার অস্ত্রেও রয়েছে অভিনবত্বের ছোয়া। করোনাকালে এমন ভারী বাজেটের প্রতিমা অবশ্য়ই মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে উদ্যোক্তারা জানাচ্ছেন, এর জন্য আলাদা করে বাজেটে কোনও সংযোজন করতে হয়নি। পুরোটাই স্পনসর।

বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের এবারের থিমের নাম ‘অরুণ’। আসলে প্রয়াত মৃৎশিল্পী অরুণকুমার পালকে শ্রদ্ধা জানাতেই এই থিমের ভাবনা। মণ্ডপ গড়ে তুলছেন শিল্পী সম্রাট ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, শিল্পী অরুণকুমারের কর্মশালা ফুটিয়ে তোলা হবে মণ্ডপে। কীভাবে প্রতিমা গড়ে তুলতেন, সেই দৃশ্যও দেখা যাবে। সাজানো থাকবে বেশ কয়েকটি দুর্গা-সহ অন্যান্য দেবদেবীর প্রতিমা। সেগুলি প্রতিটাই শিল্পী অরুণকুমারের গড়ে তোলা। মণ্ডপে একাধিক দুর্গা থাকায় ঠাকুরবেদীর দুর্গাকে কিছুটা অন্যরকম করতে চেয়েছিল উদ্যোক্তারা। প্রতিমার মুখে সোনার মাস্ক পরিয়ে আগেভাগেই কলকাতার পুজোয় সাড়া ফেলে দিয়েছিল বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব। এবার আরও বড় চমক দিচ্ছে তারা।

করোনা মহামারির আবহে যেখানে বেশিরভাগ পুজোকেই বাজেটে কাটছাঁট করতে হচ্ছে, সেখানে এই পুজোয় সোনার শাড়িতে সাজবেন মা! তা অনেকের চোখেই দৃষ্টিকটু বলে মনে হতেই পারে। যদিও পুজোর অন্যতম উদ্যোক্তা স্বরূপ নাগ জানান, আসলে শহরের একটি জনপ্রিয় শাড়ি প্রস্তুতকারী সংস্থাই প্রতিমাকে সোনার শাড়িতে সাজিয়ে তোলার দায়িত্ব নিয়েছে। এতে ক্লাবের কোনও খরচ হয়নি। শাড়িটি আর পাঁচটি বেনাসরি শাড়ির মতোই দেখতে। শুধুমাত্রত শাড়ির পাড়ে থাকবে সোনা। সোনার মাস্ক ও শাড়িই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। তবে শুধু সোনার মাস্ক বা শাড়িই নয়, দশভূজার অস্ত্রেও রয়েছে অভিনবত্ব। মায়ের দশ হাতে খড়্গ, শঙ্খ, চাঁদমালার বদলে থাকবে সার্জিক্যাল মাস্ক, থার্মাল গান, অক্সিমিটার, ভ্যাকসিন, ইঞ্জেকশন সিরিঞ্জ। তাঁদের প্রার্থনা, নতুন এই রূপে মায়ের আরাধনায় বধ হবে ‘করোনাসুর’। পুজোর প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ডাক্তারের চেম্বারে গেলেই বেড়ে যায় রক্তচাপ? ‘হোয়াইট কোট সিনড্রোম’ নিয়ে সতর্ক হোন

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি