হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মহীশূর (মাইসোর)। ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য ও রাজকীয় ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন এই শহর। আর মাইসোরের হৃদয়ে দাঁড়িয়ে থাকা ‘মহীশূর প্যালেস’ (মাইসোর প্যালেস) যেন সেই ঐতিহ্যের জীবন্ত প্রতীক। প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক এই প্রাসাদের সৌন্দর্য উপভোগ করতে পৌঁছান। বিশেষ করে দশেরা উৎসবের সময় আলোর সাজে সেজে ওঠা প্রাসাদ যেন রূপকথার রাজপ্রাসাদ। চামুণ্ডি পাহাড়ের পাদদেশে অবস্থিত এই শহর টানে বাঙালি পর্যটকদেরও। একদা বিজয়নগর রাজ্যের সামন্ত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলেও মহীশূর পরবর্তী সময়ে নিজ মহিমায় ভাস্বর হয়ে উঠৈচিল। প্রাচীন সৌধ ও স্থাপত্যের এই শহরে দর্শনীয় স্থানের অবাব নেই। 

দর্শনীয় স্থান

মহীশূর প্যালেস

উদেয়ার রাজবংশের বাসভবন হিসেবে পরিচিত মহীশূর প্যালেস (মাইসোর প্যালেস) ইন্দো  সারাসেনিক স্থাপত্য শৈলীর এক অসাধারণ নিদর্শন। প্রাসাদের ভিতরে রয়েছে সুসজ্জিত দরবার হল, রাজকীয় সিংহাসন, রঙিন কাচের ছাদ এবং অসংখ্য শিল্পকর্ম। রাতের আলোয় আলোকিত প্রাসাদের দৃশ্য পর্যটকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। হাজার হাজার বাল্বের আলোয় সজ্জিত এই প্রাসাদ দেখার অভিজ্ঞতা সত্যিই অবিস্মরণীয়।

চামুন্ডি হিলস

মহীশূর (মাইসোর) শহরের উপর থেকে মনোরম দৃশ্য উপভোগ করতে চাইলে চামুন্ডি পাহাড়ে অবশ্যই যেতে হবে। এখানে অবস্থিত বিখ্যাত চামুন্ডেশ্বরী মন্দির।

সেন্ট ফিলোমেনা ক্যাথেড্রাল

গথিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই চার্চ ভারতের অন্যতম বৃহৎ গির্জা হিসেবে পরিচিত।

বৃন্দাবন গার্ডেন

সন্ধ্যার মিউজিক্যাল ফাউন্টেন শো পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ স্থান।

 মহীশূর বা মাইসোর জু

ভারতের প্রাচীনতম এবং সুপরিচালিত চিড়িয়াখানাগুলির মধ্যে অন্যতম। শিশুদের জন্য এটি বিশেষ আকর্ষণ।

জগনমোহন প্যালেস

শিল্পপ্রেমীদের জন্য আদর্শ গন্তব্য। এখানে বিখ্যাত চিত্রশিল্পী রাজা রবি বর্মার বেশ কিছু শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে।

কী খাবেন?

মহীশূর বা মাইসোর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় স্থানীয় খাবারের স্বাদ না নিলে। মাইসোর মশলা দোসা, বিসি বেলে, রাগি মুদ্দ্‌, মাইসোর পাক, ফিল্টার কফি, ইডলি বড়া ও সাম্বর। বিশেষ করে মাইসোর পাকের মিষ্টি আজ দেশজুড়ে বিখ্যাত।

কোথায় থাকবেন?

(কম বাজেট হোটেল)

Hotel Roopa

SK Continental

Hotel MB International

(মাঝারি মানের হোটেল)

Sandesh The Prince

Royal Orchid Metropole

Regenta Central Herald

(বিলাসবহুল হোটেল)

Radisson Blu Plaza Hotel Mysore

Fortune JP Palace

Grand Mercure Mysore

বাজেট

যাতায়াত- ₹3,000 – ₹8,000       

হোটেল- ₹1,500 – ₹8,000

খাবার-₹800 – ₹2,000

দর্শনীয় স্থান- ₹500 – ₹1,500            

 মোট বাজেট- ₹8,000 – ₹25,000        

ইতিহাস, রাজকীয় স্থাপত্য, ধর্মীয় ঐতিহ্য, সুস্বাদু খাবার এবং মনোরম পরিবেশ-সব কিছুর সমন্বয়ে মাইসোর একটি সম্পূর্ণ পর্যটন গন্তব্য। পরিবার, বন্ধু কিংবা একক ভ্রমণ-যে কোনও ধরনের ট্রিপের জন্য এই শহর আদর্শ। যদি দক্ষিণ ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করতে চান, তাহলে মহীশূর প্যালেসকে (মাইসোর প্যালেস) ঘিরে একটি সফর আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই রাখা উচিত।

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ডাক্তারের চেম্বারে গেলেই বেড়ে যায় রক্তচাপ? ‘হোয়াইট কোট সিনড্রোম’ নিয়ে সতর্ক হোন

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….