সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলায় বর্ষা প্রবেশের পর থেকেই দক্ষিণবঙ্গে গরমের তীব্রতা অনেকটাই কমেছে। তবে উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির জেরে জল জমেছে। কয়েকটি নদীর জলস্তরও বেড়েছে। এর জেরে সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকদেরও সমস্যায় পড়তে হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কলকাতাসহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুনঃ সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

এদিকে দিঘা ও পূর্ব মেদিনীপুরেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া বইতে পারে। তাই প্রয়োজন ছাড়া অযথা বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা ও গাছের নীচে আশ্রয় না নেওয়ার আবেদন জানানো হয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভ্রমণে যাঁরা রয়েছেন, তাঁদেরও অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক