পবন কল্যাণকে হারাতে না পারায় নিজের নাম বদলে দিলেন জগনের দলের নেতা  

Share:

নিজস্ব প্রতিনিধি, অমরাবতী: কথা দিয়ে কথা না রাখা রাজনেতাদের স্বভাব। তবে ভিন্ন পথে হাঁটলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ওয়াই এস আর কংগ্রেসের নেতা মুদরাগাড়া পদ্মনাভম। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটের আগে নিজেই এক চ্যালেঞ্জ নিয়েছিলেন। হুঙ্কার ছুড়েছিলেন, যদি চ্যালেঞ্জে জয়ী না হন, তাহলে নিজের নাম বদলে নেবেন। চ্যালেঞ্জ হারার পরেই সত্যি নিজের নাম আনুষ্ঠানিকভাবে বদলে নিলেন তিনি। আর ওয়াইএসআর নেতার এমন সিদ্ধান্তকে ধন্যি-ধন্যি করছেন সাধারণ মানুষ।

তাহলে খুলেই বলা যাক ঘটনাটি। কাপু সম্প্রদায়ের অন্যতম জনপ্রিয় নেতা মুদরাগাড়া পদ্মনাভম বিধানসভা ভোটের কয়েক মাস আগেই ডিগবাজি খেয়ে ওয়াইএসআর কংগ্রেসে নাম লেখান। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটের সময়ে তিনি  চ্যালেঞ্জ ছুড়েছিলেন, পিথাপুরম আসন থেকে জন সেনা প্রধান তথা অভিনেতা পবন কল্যাণ জিতলে নিজের নাম বদলে নেবেন। ভোটের ফল প্রকাশের পরে দেখা যায়, নাইডু ঝড়ে পিথাপুরমে জয়ী হয়েছেন তেলুগু সুপারস্টার। আর তার পরেই এফিডেভিট করে নিজের নাম বদলে নিয়েছেন ওয়াইএসআর নেতা। মুদরাগাড়া পদ্মনাভমের পরিবর্তে নিজের নাম তিনি পদ্মনাভ রেড্ডি রেখেছেন।

নিজের নাম বদল নিয়ে সাংবাদিকদের কাছে দাপুটে ওয়াইএসআর নেতা বলেন, ‘কারও চাপে নয়, স্বেচ্ছায় নিজের নাম বদল করেছি। ভোটের আগে যে কথা দিয়েছিলাম, সেই কথা রেখেছি।’ তবে পদ্মনাভম অভিযোগ করেছেন, ভোটের ফল প্রকাশের পরেই পবন কল্যাণের অনুগামীরা লাগাতার তাঁকে অশালীন ভাষায় আক্রমণ করে চলেছেন। অপমানজনক কথাবার্তা বলছেন।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়