‘ফল ভাল হবে না’ দক্ষিণ কোরিয়াকে কড়া হুঁশিয়ারি পুতিনের!

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দিলে দক্ষিণ কোরিয়া ‘বড় ভুল’ করবে।’  রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সহযোগিতার প্রতিশ্রুতির পর দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার কথা বিবেচনা করছে। আর এমন সম্ভাবনা জানানোর পরেই পুতিন কড়া হুঁশিয়ার দিলেন। 

বৃহস্পতিবার (২০ই জুন) সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘সিওল যদি কিয়েভকে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তবে মস্কো কিছু সিদ্ধান্ত নেবে দক্ষিণ কোরিয়ার বিষয়ে। যা দেশটির বর্তমান নেতৃত্বকে সন্তুষ্ট নাও করতে পারে।’  সদ্যই উত্তর কোরিয়া সফরের পর ভিয়েতনাম সফরে গেছেন পুতিন। সেখানেই এই বিষয় নিয়ে কথা বলেন পুতিন।এছাড়া পশ্চিমাদেরও হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পুতিন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে তাহলে মস্কোও উত্তর কোরিয়াকে অস্ত্র দেবে। তিনি আরও বলেন যে, পিয়ংইয়ং সহ যারা অস্ত্র সরবরাহ করছে তারা রাশিয়ার শত্রু নয় এবং তাঁদের(রাশিয়ার)অধিকার রয়েছে অস্ত্র দেওয়ার।

উল্লেখ্য, সিউল (দক্ষিণ কোরিয়া) এর আগে রাশিয়া ও উত্তর কোরিয়া চুক্তিকে ভাল চোখে দেখেনি। চুক্তির তীব্র নিন্দা করেছিল। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চ্যাং হো-জিন এ বিষয়ে জানিয়েছিলেন যে, তাঁর দেশ ইউক্রেনে অস্ত্র সহায়তার বিষয়টি পুনর্বিবেচনা করবে।

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ‘পেড্ডি’র

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম