নিউটাউনের শঙ্কর নেত্রালয়ে মুখ্যমন্ত্রী, আজই হবে অপারেশন

তৃণমূল সুপ্রিমোর চোখে ছানি পড়েছে। সেটাই এদিন সন্ধ্যায় অপারেশন হবে। করবেন কলকাতা লাগোয়া নিউটাউনে থাকা শঙ্কর নেত্রালয়ের চিকিৎসকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুই আগে, গত বুধবার আচমকাই কলকাতা(Kolkata) লাগোয়া নিউটাউনের(Newtown) এক বেসরকারি চোখের হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দু’দিন পর এদিন অর্থাৎ শুক্রবার বিকালে ফের সেই একই হাসপাতালে ঢুকতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সূত্রের খবর, এদিন সন্ধ্যায় তাঁর চোখে অপারেশন(Eye Operation) হবে। গত বুধবার মুখ্যমন্ত্রী তা৬র চোখের পরীক্ষা করিয়েছিলেন এই হাসপাতালেরই চিকিৎসকদের কাছে। সেই সময় তাঁর চোখে কিছু সমস্যা ধরা পড়ে। সেই মতো চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। সেই কারণেই এদিন বিকালে হাসপাতালে পৌঁছেছেন মমতা। বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, তৃণমূল সুপ্রিমোর চোখে ছানি পড়েছে। সেটাই এদিন সন্ধ্যায় অপারেশন হবে। তবে এদিন ঠিক কতক্ষণের অস্ত্রোপচার হবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

এর আগে পায়ের চোট নিয়ে বেশ কিছুদিন ভুগেছিলেন মমতা। স্পেন সফরে গিয়ে পায়ে চোট লেগেছিল তাঁর। বিদেশ সফর থেকে কলকাতায় ফিরেই SSKM Hospital-এ গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ডাক্তারদের পরামর্শ মতো বাড়িতেই চিকিৎসা চলেছিল। সেই সময় বাড়ি থেকে বেরতেও পারেননি অনেক দিন। তবে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের আগে গোটা রাজ্যে প্রচারের কাজে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী। লোকসভার ফল প্রকাশের পর দফায় দফায় প্রশাসনিক বৈঠকও করেছেন মমতা, দলীয় বৈঠকেরও ভোটের ফল নিয়ে আলোচনা করেছেন। কিন্তু এদিন তিনি নিজেই চোখের ছানি কাটাতে হাসপাতালে চলে গেলেন। তবে ঘটনা হচ্ছে মমতা বরাবরই যেখানে সরকারি হাসপাতালের পরিষেবার ওপর ভরসা রাখেন। কিছু হলে সাধারণ তিনি নিজে SSKM Hospital-এই দেখাতে আসেন বা সেখানেই ভর্তি হন। কিন্তু এবারে সেখানে ছন্দপতন ঘটল। SSKM Hospital’র জায়গায় এবার তাঁর চোখের চিকিৎসা হচ্ছে শঙ্কর নেত্রালয়ে(Sankara Nethralaya)।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে