রাত পোহালেই অম্বুবাচী, জেনে নিন সময় এবং তিথি

Share:

নিজস্ব প্রতিনিধি : হিন্দু ধর্মের অতি প্রাচীন পার্বণ হল অম্বুবাচী। এই পার্বণ ঘিরে অসমের কামাক্ষ্যা মন্দিরে বিশাল মেলার আয়োজন হয়। এই মেলায় সাধু সন্ন্যাসী ও লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকে। যদিও অম্বুবাচী এক নাম নয়, স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত, কোথাও অমাবতী বলা হয়ে থাকে তো কোথাও রজঃ উৎসব নামে পরিচিত। বেদ মতে এইসময় পৃথিবীকে মাতৃরূপে দেখা হয়। মনে করা হয় আষাঢ়ের এই সময় ধরিত্রী ঋতুমতী হন। যার হাত ধরে আসে শস্যশ্যামলা বসুন্ধরা। অর্থাৎ মায়ের সঙ্গে যেমন সন্তানের যোগ রয়েছে, তেমনই ধরিত্রী বা প্রকৃতি মায়ের সঙ্গে ফসলের সম্পর্কও রয়েছে। হিন্দু ধর্মের কাছে অম্বুবাচীর বিশেষ গুরুত্ব রয়েছে।

কখন শুরু হবে : ২২ জুন (৭ আষাঢ়) শনিবার সকাল ৭.৫৪  মিনিটে শুরু হচ্ছে অম্বুবাচী। শেষ হবে ১০ আষাঢ় অর্থাৎ ২৫ জুন রাত ৮.১৮ মিনিটে।

অম্বুবাচী ঘিরে বিশ্বাস :  অম্বুবাচী ঘিরে বহু প্রচলিত বিশ্বাস ও কাহিনী রয়েছে। মনে করা হয়, এইসময় ঋতুমতী হন ধরিত্রী।পৃথিবীকে ধরিত্রী মাতা রূপে সম্বোধন করা হয়। শাস্ত্র মতে এই ৩ দিন কোনও মাটি খুঁড়ে চাষাবাদের কাজ হয় না। এমনকী সাপ ও হত্যা করতে নেই।

এই সময় দেবী মন্দিরে ঢাকা থাকে দেবীর মূর্তি। অম্বুবাচী কাটলে শুরু হয় পুজো। এই সময় আগুন ধরিয়ে রান্নার কোন পদ গ্রহণ করেন না বহু যোগী পুরুষ, সন্ন্যাসী ও বৈধব্যে থাকা মহিলারা। এই সময়টা পেরিয়ে যাওয়ার পর স্বাভাবিক জীপনযাপন করা যায়।

‘সবে শুরু, অনেক কিছুই হবে’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ