Loading live market data...
Loading active stocks...
Connecting...

মাত্র ২৫০ টাকায় ঝিরঝিরে বৃষ্টি উপভোগ করতে ঘুরে আসুন পুরুলিয়া থেকে!

Share:

নিজস্ব প্রতিনিধি : এই বছর বর্ষাকে বিশেষভাবে উপভোগ করতে চান ! তবে ঘুরে আসুন পুরুলিয়া থেকে। পুরুলিয়ায় বর্ষার প্রকৃতি চোখে পড়ার মত। সামনেই দেখতে পাবেন, দাঁড়িয়ে রয়েছে অযোধ্যা পাহাড়। পকেটের কথা ভাবছেন! প্রাইভেট হোটেলগুলোতে থাকতে গেলে খরচের পরিমাণ যথেষ্টই বেশি। তবে যদি সরকারি হোটেল হয় যেখানে খরচ খুবই কম তাহলে কেমন হয় ?  এইজন্য পশ্চিমঙ্গ সরকার ভ্রমণপ্রেমীদের কথা মাথায় রেখে স্বল্প মূল্যে হোটেলের ব্যবস্থা করেছেন। জেনে নিন কত খরচ পড়বে এবং কীভাবে বুকিং করবেন।

রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগেই পুরুলিয়ায় গড়ে উঠেছে ইউথ হোস্টেল (Youth Hostel)। তাহলে চিন্তার কোন বিষয় নেই।মাত্র স্বল্প খরচে ঘুরে আসুন অযোদ্ধা পাহাড় থেকে। তবে এই আবাসনে থাকতে গেলে মানতে হবে বিশেষ নিয়ম। এই নিয়মগুলি মানলেই তবেই বুকিং করতে পারবেন। জেনে নিন নিয়মগুলি কি কি । ১) আপনি সর্বোচ্চ তিনদিনের জন্যই এই আবাসন বুকিং করতে পারবেন। ২)হস্টেল চেক ইনের সময় হল সকাল ১০.৩০ মিনিট, আর চেক আউটের সময় সকাল ৯.৩০ মিনিট। ৩) এখানে ধূমপান বা মদ্যপান পুরোপুরি নিষিদ্ধ। ৪) আবাসনের বারান্দা থেকে কোন ভিডিও করাও নিষিদ্ধ। ৫) এখানে খাবার রান্নার কোন ব্যবস্থা নেই, শুধুমাত্র থাকার জন্য।

কেমন খরচ পড়বে :  রুম অনুযায়ী খরচ পড়বে এখানে। বিভিন্ন রকমের রুমের ব্যবস্থা রয়েছে। যেমন ডরমেটরি রুম, এসি রুম, নন-এসি রুম, সিঙ্গেল রুম , ডবল বেডরুম, এসি ট্রিপল বেডরুম-সহ নানা রুম বুক করতে পারবেন আপনার পছন্দমত।

যেমন- সবচেয়ে কম পাবেন ডরমেটরি রুম। এখানে মাত্র ২২৫ টাকা খরচ হবে। নন এসি ডবল বেড রুম। মোট চার জন এই রুমে থাকতে পারবেন। এর জন্য ভাড়া লাগবে ৭০০ টাকা। আবার এসি রুম ৯০০ টাকা। তবে চার্জিং এর জন্য মাত্র এক্সট্রা ৫০ টাকা নেওয়া হয়ে থাকে।

বুকিং করবেন কীভাবে :  আপনি চাইলে অনলাইন বা অফলাইনের মাধ্যমে বুক করতে পারেন। অফলাইনে বুকিং করতে হলে মৌলালির কার্যালয়ে যোগাযোগ করতে হবে। বিস্তারিত জানতে হলে ফোন করতে পারেন ৯১ – ৩৩ – ২২৪৮ – ০৬২৬ এবং ৯১ – ৩৩ – ২২৬৫ – ৩২৩১ এই নম্বরে।

পুরুলিয়ায় ইউথ হস্টেলটির ঠিকানা :  এই ঠিকানাটি হল  অযোধ্যা হিল টপ (Ayodhya Hill top), জেলা – পুরুলিয়া (Dist-Purulia)পিন(PIN)- ৭২৩১৫২। বিস্তারিত জানতে হলে ফোন করতে পারেন ৬২৯২২৪৮৮৭০ এই ফোন নম্বরে।

দর্শনীয় স্থান :  এখানকার দুর্গাবেড়া, মুরগুমা বাঁধ, লহড়িয়া শিবমন্দির, এছাড়াও তুর্গা লেক, বামনি ফলস। এছাড়াও ছৌ শিল্পীদের নিজস্ব আবাসভূমি ছৌ গ্রাম।

এবার পৌরাণিক কাহিনীতে ভগবান শিবের চরিত্রে রণবীর, গুজব ওড়ালেন পরিচালক

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক

টেক অফের মুহূর্তেই বিমানের ডানায় আগুন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ২৮০ জন যাত্রী

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের

শিক্ষিকার প্রেমে পাগল ছাত্র, প্রত্যাখ্যানে হেনস্থা, পুলিশে অভিযোগ দায়ের

গোলাপি রংয়ের চারপেয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে উপচে পড়ছে ভিড়

মাধ্যমিকে ১০০ শতাংশ সাফল্য বিরহোড় জনজাতির, খুশির হাওয়া জঙ্গলমহলে

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

শ্রীনগরে নাকা চেকিংয়ের সময়ে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকতে হবে সব জেলার নেতাদের

গ্রামের শিশুদের বানানো দু’চাকা অদ্ভুত গাড়ি দেখতে রাস্তায় থামলেন শচিন, ভাইরাল ভিডিও