গ্রিসে দ্বীপে আতশবাজি থেকে আগুন, নিহত ১ দমকলকর্মী, গ্রেফতার ১৩

হাইড্রার গ্রীক দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, আতশবাজি ফেটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইড্রার গ্রীক দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, আতশবাজি ফেটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে গোটা পাইন অরণ্য ধ্বংস হয়ে গিয়েছে। যদিও আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। তবে দমকল কর্মীদের জন্য এই আগুন নেভানো খুব একটা সহজ ছিল না। বলা যায়, উল্লেখযোগ্য চ্যালেঞ্জ ছিল। কারণ তাঁদের সমুদ্রপথে ওই এলাকায় প্রবেশ করতে হয়েছিল এবং আগুন নেভানোর জন্যে তাঁদের হেলিকপ্টারের সাহায্যে জল ফেলতে হয়। সরোনিক উপসাগরের এথেন্সের দক্ষিণ-পশ্চিমে হাইড্রা বিদেশী দর্শনার্থী এবং ইয়টে ভ্রমণকারীদের মধ্যে জনপ্রিয়।

তখনই ইয়ট থেকে পর্যটকরা আতশবাজি ফাটানোর জেরে দ্রুত আগুন লেগে যায় অভয়ারণ্যে। হাইড্রার অগ্নিনির্বাপক দল ফেসবুকে বলেছে, “পর্যটকরা নৌকায় আতশবাজি চালানোর কারণে দ্বীপের একমাত্র পাইন বনটিতে আগুন লেগে যায় এবং দ্রুত পুড়ে যায়। আসলে অবিলম্বে সেখানে প্রবেশ করা কঠিন ছিল এবং সেখানে যাওয়ার কোনও রাস্তা ছিল না। তাই আগুন না নেভানোর কারণে দ্রুত পাইন বনটি পুড়ে যায়।” শনিবার একটি বিবৃতিতে, গ্রীক কর্তৃপক্ষ এই ঘটনায় জড়িত ১৩ গ্রীক নাগরিকদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। যাঁদেরকে রবিবার প্রসিকিউটরদের সামনে হাজির হওয়ার কথা। এথেন্স এলাকার একটি মেরিনা থেকে তাঁদের আটক করা হয়েছে। ঘটনাটি স্বাভাবিকভাবেই গ্রীসে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।কারণ ইতিমধ্যেই দেশটি ব্যপক তাপপ্রবাহের সঙ্গে লড়াই করছে। এবং ইতিমধ্যেই একাধিক দাবানলের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, শুষ্ক অবস্থা, শক্তিশালী বাতাস এবং উচ্চ তাপমাত্রার কারণে দেশটিতে ঘন ঘন দাবানলের সৃষ্টি হচ্ছে। যা গ্রীষ্ম জুড়ে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, গত ২৪ ঘণ্টায় গ্রিসে ৬৪টি বন ও ব্রাশ ফায়ার হয়েছে। হাইড্রার মেয়র, গিওরগোস কাউকাউডাকিস, বেপরোয়া কর্মকাণ্ডের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর কথায়, “আমরা ক্ষুব্ধ যে কিছু লোক এত দায়িত্বজ্ঞানহীনভাবে একটি পাইন বনে আতশবাজি নিক্ষেপ করে।” শুধু তাই নয়, এই আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে একজন ৫৫ বছর বয়সী স্বেচ্ছাসেবক দমকলকর্মী পেলোপোনিস উপদ্বীপের ইলিয়া অঞ্চলে আগুনের বিরুদ্ধে লড়াই করার সময় আহত হয়ে মারা যান। এদিকে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, মানুষের দ্বারা সৃষ্ট জীবাশ্ম জ্বালানী নির্গমন বিশ্বজুড়ে তাপ তরঙ্গের দৈর্ঘ্য এবং তীব্রতাকে আরও খারাপ করছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে