নিট কেলেঙ্কারির তদন্তে এবার মামলা দায়ের সিবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : নিট কেলেঙ্কারির তদন্তে এবার মামলা দায়ের করল সিবিআই। রবিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিনই তদন্ত করতে সিবিআইয়ের দল গেল গুজরাত ও বিহারে।

শনিবার নিট কেলেঙ্কারির তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শিক্ষা ব্যবস্থায় যাতে স্বচ্ছতা বজায় থাকে, সেই কথা মাথায় রেখে তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। নিট পরীক্ষার পাশাপাশি ইউএসজি নেট, নিট পিজি পরীক্ষা নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। ইতিমদ্যে নিট পিজি পরীক্ষা বাতিল করা হয়েছে। নিট কেলেঙ্কারি নিয়ে চরম অস্বস্তিতে পড়তে হয়েছে কেন্দ্রকে। এই প্রেক্ষাপটে নিট কেলেঙ্কারির তদন্ত সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করা হচ্ছে।

নতুন সরকার গঠন হওয়ার পর সোমবার থেকে শুরু হবে সংসদের অধিবেশন। এই অধিবেশনে বিরোধীরা নিট ও নেট কেলেঙ্কারি নিয়ে সংসদে সরব হতে পারে বলে ওয়াকিবহাল মহলের মত। তার আগে এই দুই কেলেঙ্কারির তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, গত ৯ মে নিট পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নিট পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল গত ৪ জুন। এরপরই নিট পরীক্ষাকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ ওঠে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই