কেরল, কর্ণাটকে ভারী বর্ষণ নিয়ে লাল সতর্কতা জারি মৌসম ভবনের

Share:

নিজস্ব প্রতিনিধি : কেরল, কর্ণাটকে ভারী বর্ষণ নিয়ে এবার লাল সতর্কতা জারি করল মৌসম ভবন। আগামী দু-তিন ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারে বৃষ্টিপাত হবে বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে। বৃষ্টিপাত হবে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু এলাকাতেও।

এক্স হ্যান্ডেলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত কেরালার বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত পরিমাণ থাকবে ৬৪.৫ মিলিমিটার থেকে শুরু করে ২০৪.৫ মিলিমিটারের মধ্যে। পাশাপাশি আগামী কয়েকদিন কর্ণাটকের বিভিন্ন এলাকাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কর্ণাটকের দক্ষিণ অংশে। বৃষ্টিপাতের পরিমাণ থাকবে ৬৪.৫ মিলিমিটার থেকে শুরু করে ২০৪.৫ মিলিমিটার। কর্ণাটকের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মৌসম ভবনের তরফে রবিবার যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে, আগামী কয়েকদিন ভারতের একাধিক এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে য়াবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গুজরাত, মহারাষ্ট্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ডের কিছু এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে আগামী তিন-চার দিন বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায়।  

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার