পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: পৃথিবীর বাইরে এবার কৃত্রিম উপগ্রহের কক্ষপথেই তৈরি হতে পারে ভবিষ্যতের ডেটা সেন্টার! সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে বড়সড় অনুমতি পেল ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX। মহাকাশে ডেটা সেন্টার তৈরির জন্য ১০ লক্ষ স্যাটেলাইট পাঠানোর অনুমতি দিয়েছে আমেরিকার ফেডারেল কমিউনিকেশনস কমিশন (FCC)। এই উদ্যোগ সফল হলে তথ্যপ্রযুক্তির দুনিয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।

পৃথিবীর ডেটা সেন্টার তৈরির জন্য জমি, বিদ্যুৎ ও জল ব্যবহারের মতো বিষয় নিয়ে নানা বিতর্ক রয়েছে। সেই পরিস্থিতিতে মহাকাশে ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনায় আগ্রহ বাড়ছে একাধিক প্রযুক্তি সংস্থার। SpaceX-এর পাশাপাশি এই দৌড়ে রয়েছে Google এবং জেফ বেজোসের সংস্থা Blue Origin-ও। Google-এর মহাকাশভিত্তিক ডেটা সেন্টার প্রকল্পের কোডনেম ‘Suncatcher’। অন্যদিকে, ‘Project Sunrise’ নামে নিজেদের পরিকল্পনা সামনে এনেছে Blue Origin। স্টার্টআপ সংস্থা Starcloud-ও এই ক্ষেত্রে কাজ করছে। ২০২৫ সালের শেষ দিকে মহাকাশে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে অত্যাধুনিক GPU প্রসেসর চালানোর পরীক্ষায় সাফল্য পেয়েছিল তারা। অক্টোবরে একই ধরনের কৃতিত্ব অর্জন করে Google-ও। তবে আপাতত এই প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে রয়েছে SpaceX। কারণ, সংস্থাটির নিজস্ব রকেট রয়েছে এবং ইতিমধ্যেই একাধিক সফল মহাকাশ অভিযান চালিয়েছে তারা। FCC-র অনুমতি অনুযায়ী, ২০৪০ সাল পর্যন্ত মহাকাশে ডেটা সেন্টার পরিচালনার লাইসেন্স থাকবে SpaceX-এর হাতে। গত অগস্টেই এই পরিকল্পনার কথা প্রকাশ্যে এনেছিলেন ইলন মাস্ক। তাঁর ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের চতুর্থ ত্রৈমাসিকে কক্ষপথে প্রথম স্যাটেলাইট পাঠানোর লক্ষ্য রয়েছে। ২০২৮ সালের শেষ তিন মাসের মধ্যে হাজার হাজার স্যাটেলাইট মহাকাশে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এই প্রকল্পের জন্য Nvidia-র সঙ্গেও চুক্তি করেছে SpaceX। সংস্থাটিকে মহাকাশে ব্যবহারের উপযোগী Vera Rubin প্রসেসর সরবরাহ করবে Nvidia।

আরও পড়ুন: এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

কীভাবে কাজ করবে এই মহাকাশের ডেটা সেন্টার?

পরিকল্পনা অনুযায়ী, পৃথিবীর নিম্নকক্ষপথে হাজার হাজার স্যাটেলাইট বসিয়ে তৈরি হবে এই পরিকাঠামো। স্যাটেলাইটগুলি পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকবে, যাতে তথ্য আদানপ্রদানে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখা যায়। SpaceX-এর প্রস্তাবিত ‘Starmind’ প্রকল্পে এই স্যাটেলাইটগুলি সংস্থার Starlink ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গেও যোগাযোগ রাখবে। এর ফলে মহাকাশে প্রক্রিয়াকরণ করা তথ্য পৃথিবীতে পাঠানো সম্ভব হবে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির পরিকল্পনায় পৃথিবী থেকে তথ্য সংগ্রহ করে লেজার প্রযুক্তির মাধ্যমে তা মহাকাশে পাঠানো এবং ফের পৃথিবীতে ফিরিয়ে আনার বিষয়টিও রয়েছে। তবে পরিকল্পনা বাস্তবায়নের পথে বেশ কিছু প্রযুক্তিগত বাধা রয়েছে। মহাকাশে তীব্র বিকিরণ, তাপমাত্রা, মহাজাগতিক বর্জ্য এবং উল্কাপিণ্ড বা গ্রহাণুর আঘাতের ঝুঁকি সামলানো অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশেষ করে, উচ্চমাত্রার বিকিরণ সহ্য করতে পারে এমন প্রসেসর তৈরি করা জরুরি। এই ক্ষেত্রেই Nvidia-র প্রযুক্তিগত সহায়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে এত চ্যালেঞ্জের মধ্যেও মহাকাশে ডেটা সেন্টার তৈরির বেশ কিছু সুবিধা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় হল সৌরশক্তির নিরবিচ্ছিন্ন ব্যবহার। পৃথিবীর তুলনায় মহাকাশে সৌরশক্তি সংগ্রহের ব্যবস্থা প্রায় আট গুণ বেশি কার্যকর হতে পারে বলে দাবি করা হচ্ছে। ফলে ভবিষ্যতে ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা মেটাতে মহাকাশের সৌরশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই