তারাতলার ৭০ বছরের পুরনো ব্রিটানিয়ার কারখানা বন্ধ হয়ে গেল

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাতলা ব্রিটানিয়া কোম্পানির প্রোডাকশন বন্ধ হয়ে গেলো।তারাতলা ব্রিটানিয়া কোম্পানি বন্ধ । স্থায়ী অস্থায়ী সহ প্রায় ৩৮০ জন শ্রমিকের চাকরি গেল। পশ্চিমবঙ্গে একদিনে বন্ধ দুটি ফ্যাক্টরি।দুর্গাপুরে ECL আর কোলকাতায় ব্রিটানিয়া। ECL পাটনায়, ব্রিটানিয়া গেলো উড়িষ্যায়।সূত্রের খবর স্থায়ী কর্মী ছিল ১২২ জন, অস্থায়ী ছিল ২৫০ জন। আড়াই হাজার টন প্রোডাকশন(Poduction) হতো প্রতিবছর।২০০৪ সাল থেকে যে আড়াইশো জন ক্যাজুয়াল স্টাফ কাজ করছে তাদেরকে কোম্পানি কোন টাকা পয়সা না দিয়ে এই কোম্পানি বন্ধ করে দিল বলে অভিযোগ। এমনই অভিযোগ অস্থায়ী কর্মীদের।

পার্মানেন্ট স্টাফ যারা ১০ বছরের উপরে চাকরি করছে তাদের এক এক জন কে বাইশ লাখ পঁচিশ হাজার টাকা এককালীন দিয়েছে কোম্পানি।ছ থেকে দশ বছরের নিচে যারা চাকরি করেছে তাদেরকে ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা দিয়েছে কোম্পানি। তাঁরনিচে যারা চাকরি করেছে তাদেরকে ১৩ লক্ষ ২৫ হাজার টাকা করে দিয়েছে কোম্পানি।কিন্তু অস্থায়ী কর্মীদের কোন টাকা পয়সা এখনো পর্যন্ত দেয়নি কোম্পানি। ওই কারখানার অস্থায়ী কর্মীরা আন্দোলনে নামার হুমকি দিয়েছে।

মোটা অংকের টাকা পেয়ে স্থায়ী কর্মীরা স্বেচ্ছায় অবসর গ্রহণ করে ওই কারখানা থেকে। জমজমাট ব্রিটানিয়া কারখানা চত্বর এখন জনমানবহীন। আর সেখানে বাজবে না ভো শব্দে সাইরেন। সাইকেল অথবা মোটরসাইকেল নিয়ে আনাগোনা থাকবে না কর্মীদের। এর আগেও তারা তলায় একাধিক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এবার যুক্ত হল ব্রিটানিয়া(Britania)।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের