জলা জমি বোঝানোর অপরাধে লিলুয়াতে ১২জন শ্রমিককে গ্রেফতার করল পুলিশ, আটক রাবিশ ভর্তি ট্রাক

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জলাভূমি বোজানোর জন্য সোমবার হাওড়া লিলুয়া থানা পুলিশ ১২জন শ্রমিককে গ্রেফতার করে এবং বেশ কয়েকটি রাবিশ ভর্তি ট্রাক আটক করে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া লিলুয়া থানা(Lilua P.S.) এলাকার মিরপাড়া জলার মাঠে। জানা গিয়েছে বেশ কয়েক বছর ধরেই মিরপাড়া জলের মাঠ একটু একটু করে বুঝিয়ে ফেলছিল একদল লোকজন। সোমবার সকালবেলা স্থানীয় বাসিন্দারা জলাভূমি বোজাতে আসা শ্রমিকদের বাধা দেয় এবং ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লিলুয়া থানার পুলিশ।

পুলিশ কাজ করতে থাকা শ্রমিকদের আটক করে এবং রাবিশ ভর্তি ট্রাক আটক করে থানায় নিয়ে যায়। এরপর পরিস্থিতি বেশ কিছুটা শান্ত হয়। এলাকার মানুষের কাছ থেকে জানা গেছে ওই জলাভূমি বহুদিন ধরেই বোঝানো হচ্ছিল এক প্রোমোটার চক্রের মাধ্যমে। এদিন এলাকার মানুষ সম্মিলিতভাবে প্রতিবাদ করায় কাজ আপাতত বন্ধ ঘোষণা করে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Bandopadhay) সরকারি জমি দখল বিষয়ে তীব্র ভৎসনা করেন সরকারি আধিকারিকদের আর এর পরেই নড়ে চড়ে বসে প্রশাসন।

অন্যদিকে,হাওড়ার জগৎবল্লভপুর(Jagatballavpur) শঙ্করহাটিতে চোলাই মদের ঠেকে ভাঙচুর করে আগুন দিলো এলাকার মহিলারা। এলাকা জুড়ে ৬-৭ টি চোলাই ঠেকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ প্রশাসনের নাকের ডগায় চলছে বেআইনি ভাবে মদের ঠেক। বার বার অভিযোগ জানিয়েও হয়নি কোনো সুরাহা। সোমবার সকালে এলাকার মহিলারা ব্যপক ভাঙচুর চালায় এলাকায়। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য