লোকসভার অধ্যক্ষ পদে ভোটাভুটি এড়াতে খাড়গেকে আর্জি রাজনাথের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অষ্টাদশ লোকসভার স্পিকার নির্বাচন। মঙ্গলবার  স্পিকারের পদের জন্য মনোনয়ন জমা ।  এই পরিস্থিতিতে বিরোধীদের সঙ্গে ফোনে কথা বলে স্পিকার পদে ভোটাভুটি এড়ানোর আর্জি জানালেন রাজনাথ সিং। কংগ্রেসের তরফে জানান হয়েছে,  রাজনাথ সিং মল্লিকার্জুন খাড়গকে ফোন করেছেন। আর তখনই সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচন করার আবেদন জানান কেন্দ্রীয় মন্ত্রী।

ফোন করে কংগ্রেস সভাপতিকে রাজনাথ বলেছেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচনের ঐতিহ্য বজায় রাখতে হবে। ‘ জানা গিয়েছে, শুধু খাড়গে  নয় বাংলার মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব- সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বকে  ফোন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সূত্রের খবর, কংগ্রেসের তরফে স্পিকার প্রার্থী হিসাবে কে সুরেশ নামে মনোনীত করা হয়েছে ।  বর্তমানে  রাজধানীতে জোর জল্পনা, কে হতে চলেছেন আগামী পাঁচ বছরের জন্য লোকসভার স্পিকার?  এই আবহে লোকসভার স্পিকার হিসাবে ফের নজর উঠে এসেছে ওম বিড়লার নাম।

উল্লেখ্য, স্পিকার নির্বাচনের জন্য সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনার রীতি রয়েছে। কিন্তু ১৮ তম লোকসভা লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। জোটশরিকদের সংখ্যার উপর ভিত্তি করে ক্ষমতায় ফিরতে হয়েছে।  সেইজন্য অধিবেশনের শুরু থেকে বেশ সাবধানি পদক্ষেপ নিতে হচ্ছে গেরুয়া শিবিরকে। এই পরিস্থিতিতে লোকসভার স্পিকার  পদের জন্য  কোনও ভোটাভুটিতে চাইছে না বিজেপি। তাই কার্যত চাপে পড়েই এবার বিরোধী শিবিরকে স্পিকার পদের জন্য ঐক্যমতে আসার জন্য আহ্বান জানাল কেন্দ্রীয় মন্ত্রী।  

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং