শ্রীলঙ্কায় অবৈধভাবে মাছ ধরার অভিযানে নিহত নৌ কর্মকর্তা

এরপরই নৌবাহিনী ভারতীয় ট্রলার এবং শ্রীলঙ্কার জলাধারে অবৈধ মাছ ধরতে থাকা জেলেদের ধরার জন্যে বিরাট অভিযান শুরু করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শ্রীলঙ্কার জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে একটি ট্রলার বাজেয়াপ্ত হয়েছে। পাশাপাশি দেশটির নৌ কর্তৃপক্ষ এসব অবৈধ কাজকর্ম রুখতে জলপথে ব্যপক অভিযান চালানোর পর অবৈধভাবে মাছ ধরার অভিযোগে একটি ট্রলার-সহ ১০ জন ভারতীয় জেলেকে গ্রেফতার হয়েছে। জানা গিয়েছে, এই অভিযানে একজন নৌ-নাবিকও মারা গিয়েছেন। চোরাশিকারের অভিযোগে শ্রীলঙ্কা নৌবাহিনীর কর্তৃক ১৮ জন ভারতীয় জেলেকে গ্রেফতারের দুদিন পর এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, একটি গোপন সূত্রে ভারতীয়দের অবৈধভাবে মাছ ধরার খবর পেয়ে মঙ্গলবার (২৫ জুন) শ্রীলঙ্কার উত্তর জাফনার ডেলফ্ট দ্বীপের উপকূলে এই অভিযানটি শুরু করেছিল দেশটির নৌবাহিনী।

তথ্য পেয়েছিল যে, কয়েকজন জেলে সেখানে অবৈধভাবে মাছ ধরার ফন্দি এঁটেছে। যাদের মধ্যে ১০ ভারতীয়ও রয়েছে। এরপরই নৌবাহিনী ভারতীয় ট্রলার এবং শ্রীলঙ্কার জলাধারে অবৈধ মাছ ধরতে থাকা জেলেদের ধরার জন্যে বিরাট অভিযান শুরু করেন। তবে অপারেশন চলাকালীন তাঁদের মধ্যে একজন নৌ নাবিক বাজেয়াপ্ত হওয়া ভারতীয় ট্রলারে লোহার রড থেকে বুকে আঘাত পেয়ে মারা যান বলে জানিয়েছেন, নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন গয়ান বিক্রমাসুরিয়া। এরপরে তাঁরা অভিযান চালিয়ে ভারতীয় ট্রলারের পাশাপাশি ১০ ভারতীয়কে আটক করে। শ্রীলঙ্কার নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, এ বছরের এখনও পর্যন্ত শ্রীলঙ্কার জলসীমায় অবৈধভাবে মাছ ধরার জন্যে ২০০ টিরও বেশি ভারতীয় জেলে এবং ২৭ টি ট্রলার আটক করা হয়েছে।

তবে এই ঘটনা গুলি বেশীরভাগই ঘটে শ্রীলঙ্কার উত্তরপ্রান্তে তামিলনাড়ুকে আলাদা করে জলের সংকীর্ণ স্ট্রিপ পাল্ক স্ট্রেটে, যা উভয় দেশের জন্যই একটি সমৃদ্ধ মাছ ধরার জায়গা। তাই সেখানে বেআইনীভাবে মাছ ধরতে আসে অসংখ্য মৎস্যজীবি। আর জেলেদের ইস্যুটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সম্পর্কের একটি বিতর্কিত বিষয়। যেখানে অভিযান সফল না হলে শ্রীলঙ্কার নৌবাহিনীর কর্মীরা কখনও কখনও ভারতীয় জেলেদের উপর গুলি চালায় এবং শ্রীলঙ্কার আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ করার জন্যে তাঁদের নৌকোও আটক করে।

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের